উদ্দীপকের স্থানীয় জমিদারের কর্মকান্ড 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কাদের কর্মকান্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের স্থানীয় জমিদারের কর্মকান্ড 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের মহাজন ম্যানেজারদের কর্মকান্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ সমাজে শাসক ও শাসিত উভয় শ্রেণির লোক থাকে। স্বার্থান্বেষী শাসকেরা শুধু নিজেদের কথা চিন্তা করে। তারা কখনো শ্রমজীবী মানুষের ভালো-মন্দের কথা চিন্তা করে না। তারা তাদের নানাভাবে শোষণ করে। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাস মুর্মুর কাজের কথা বলা হয়েছে। এই গল্পের শোষক হলো ম্যানেজার মহাজন। টাঙন নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা গ্রামে সাঁওতালরা বহুদিন থেকে মিলেমিশে বসবাস করে আসছে। তাদের এই আবাসকে ভেঙে শোষকরা সেখানে ধানের চাষ করতে চায়। উদ্দীপকেও স্থানীয় জমিদাররা কৃষকদের বিনা ব্যবস্থায় আর জমি দিতে চায় না, যা তারা অনেকদিন যাবৎ আবাদ করে আসছে। হঠাৎ জমিদার এসে কৃষকদের জমি আত্মসাৎ করতে চায়। এভাবে, উদ্দীপকের স্থানীয় জমিদারের কর্মকান্ড 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের ম্যানেজার মহাজনদের কর্মকান্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: জমি দখল করার দিক থেকে উদ্দীপকের জমিদার এবং আলোচ্য গল্পের মহাজনদের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
উদ্দীপকের স্থানীয় জমিদারের কর্মকান্ড 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর