"হ্যাঁ মড়ল তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না।" কথাটি বুঝিয়ে লেখ।
উত্তর: ➤ "হ্যাঁ মড়ল তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না।" কথাটি কপিলদাস বুড়োকে কেউ একজন বলেছে। ➤ 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাস বৃদ্ধ হলেও চারপাশের বিভিন্ন বিষয় নিয়ে সে সচেতন। কপিলদাস মূর্য যৌবনকালে খুব সাহসী একজন শিকারি ছিল। তার বয়স হওয়ার কারণে বর্তমানে কেউ তাকে আর গুরুত্ব দেয় না। তার নিজের ছেলেও তাকে ভর্ৎসনা করে। সমাজ বা সম্প্রদায়ের কোনো গুরুত্বপূর্ণ সভায় তাকে কেউ রাখতে চায় না। এতে সে মনে মনে খুবই কষ্ট পায়। তবে, বুড়ো হলেও তার মনে যৌবনের উদ্দামতা এখনও আছে। শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সে সব সময় প্রস্তুত থাকে। তা সত্ত্বেও সমাজের মানুষ তাকে কোনো গুরুত্বই দেয় না, যা প্রশ্নোক্ত কথাটিতে প্রতিফলিত হয়েছে। সারকথা: কপিলদাস মুর্মু বৃদ্ধ বলে সবাই তাকে হেয় প্রতিপন্ন করে। কেউই তাকে গুরুত্ব দিতে চায় না।
HSC Bangla 1st Paper গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : কপিলদাস মুর্মুর শেষ কাজ · সৃজনশীল
"হ্যাঁ মড়ল তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না।" কথাটি বুঝিয়ে লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর