শেয়ারFacebookWhatsApp

আব্বাসি কারা ? ব্যাখ্যা করো।

উত্তর: মহানবি (স)-এর চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশেমের বংশধরেরাই আব্বাসি নামে পরিচিত। আব্বাসিরা মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশেমি শাখা থেকে উদ্ভূত। কুরাইশ বংশের অন্য শাখাটি উমাইয়া নামে খ্যাত। আল আব্বাসের মৃত্যুর পর তার চার পুত্র সিফফিনের যুদ্ধের (৬৫৭ খ্রি.) সময় উমাইয়া গোত্রের মুয়াবিয়ার বিরুদ্ধে হাশেমি গোত্রের হযরত আলি (রা) এর পক্ষাবলম্বন করেন। আত্মীয়তার দিক থেকে উমাইয়াদের তুলনায় আব্বাসিরা মহানবি (স)-এর নিকটতর হওয়ায় তারা নিজেদেরকে মুসলিম খিলাফতের বৈধ দাবিদার বলে দাবি করত। ৭৫০ খ্রিষ্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়াদের পরাজিত করে আব্বাসিরা খিলাফত প্রতিষ্ঠা করে ।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

আব্বাসি কারা ? ব্যাখ্যা করো।

উদ্দীপক

অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতারোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন সেনাপতি ফুয়াদ পাশা। পরবর্তী সময়ে ফুয়াদ পাশার সাহসিকতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়ায় । অবশেষে সুলতান কৌশলে তাকে হত্যা করেন।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

আব্বাসিদের শেষ খলিফা ছিলেন আল মুসতাসিম বিল্লাহ ।

উত্তর

মহানবি (স)-এর চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশেমের বংশধরেরাই আব্বাসি নামে পরিচিত। আব্বাসিরা মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশেমি শাখা থেকে উদ্ভূত। কুরাইশ বংশের অন্য শাখাটি উমাইয়া নামে খ্যাত। আল আব্বাসের মৃত্যুর পর তার চার পুত্র সিফফিনের যুদ্ধের (৬৫৭ খ্রি.) সময় উমাইয়া গোত্রের মুয়াবিয়ার বিরুদ্ধে হাশেমি গোত্রের হযরত আলি (রা) এর পক্ষাবলম্বন করেন। আত্মীয়তার দিক থেকে উমাইয়াদের তুলনায় আব্বাসিরা মহানবি (স)-এর নিকটতর হওয়ায় তারা নিজেদেরকে মুসলিম খিলাফতের বৈধ দাবিদার বলে দাবি করত। ৭৫০ খ্রিষ্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়াদের পরাজিত করে আব্বাসিরা খিলাফত প্রতিষ্ঠা করে ।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুরের কর্মকাণ্ডের মিল রয়েছে। বিশ্বের ইতিহাসে এমন অনেক সেনাপতি সম্পর্কে জানা যায়, যাদের দক্ষতা, যোগ্যতা ও উচ্চাভিলাষের বলে অনেক রাজবংশের জন্ম হয়েছে। অনেক সময় তারা নিজেরা ক্ষমতা না নিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসিয়েছেন । আবার এসব সেনাপতির অনেকেই পদচ্যুতি, এমনকি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আব্বাসি খিলাফত প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালনকারী সেনাপতি আবু মুসলিম খোরাসানি এরূপ করূণ পরিণতির শিকার হয়েছিলেন; যেমনটি উদ্দীপকের ঘটনায়ও দেখা যায়। উদ্দীপকে বলা হয়েছে, সেনাপতি ফুয়াদ পাশা অটোমান সুলতান আব্দুল হামিদের ক্ষমতারোহণের পশ্চাতে মুখ্য ভূমিকা রেখেছিলেন। কিন্তু ফুয়াদ পাশার সাহসিকতা, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়ালে সুলতান কৌশলে তাকে হত্যা করেন । একইভাবে আব্বাসি খলিফা আল মনসুরও তার প্রধান সেনাপতিকে হত্যা করেছিলেন। আব্বাসি আন্দোলনের প্রধান সেনাপতি আবু মুসলিম যতদিন জীবিত ছিলেন আল মনসুর ততদিন নিজেকে নিরাপদ ভাবেননি আবু মুসলিমের জনপ্রিয়তাকে আল মনসুর নিজ বংশের জন্য হুমকি মনে করতেন। তাই তিনি আবু মুসলিমকে কৌশলে রাজদরবারে ডেকে এনে নৃশংসভাবে হত্যা করেন। উদ্দীপকের ঘটনার সাথে খলিফা আল মনসুরের এ নিষ্ঠুর কাজেরই মিল রয়েছে ।

উত্তর

আব্বাসি রাজবংশ প্রতিষ্ঠায় সেনাপতি আবু মুসলিম খোরাসানি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। আব্বাসি আন্দোলনকে বিপ্লবে পরিণত করার মূল কারিগর ছিলেন আবু মুসলিম। আব্বাসি আন্দোলনের নেতা ইব্রাহিমের অধীনে তিনি খোরাসানে প্রচারকাজ শুরু করেন । মূলত আবু মুসলিমের প্রচারণা ও বলিষ্ঠ নেতৃত্বের ফলেই খোরাসান উমাইয়াবিরোধী আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়। ৭৪৭ খ্রিষ্টাব্দের ৯ জুন আবু মুসলিম নিজেকে আল হাশিম বলে ঘোষণা করেন এবং আব্বাসিদের কালো পতাকা উত্তোলন করে খোরাসানের উমাইয়া শাসনকর্তা নসর ইবনে সাইয়ারকে পরাজিত করে খোরাসানের রাজধানী মার্ভসহ পুরো খোরাসান দখল করেন। ইব্রাহিম নিহত হওয়ার পরও আবু মুসলিম তার কার্যক্রম চালিয়ে যান। ইরাকের উমাইয়া শাসনকর্তা ইয়াজিদ আবু মুসলিমের প্রেরিত বাহিনীর কাছে পরাজিত হলে ইরাকের রাজধানী কুফা আব্বাসিদের অধিকারে আসে। এছাড়া নিহাওয়ান্দ এবং মেসোপটেমিয়াও আব্বাসিদের দখলে আসে। আবু মুসলিমের সমর্থন ও সহযোগিতায়ই ইব্রাহিমের ভাই আবুল আব্বাসকে ৭৪৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে কুফার জামে মসজিদে খলিফা বলে ঘোষণা করা হয়। ৭৫০ খ্রিষ্টাব্দে উমাইয়া এবং আব্বাসিদের মধ্যে সংঘটিত জাবের যুদ্ধেও অন্যতম সেনাপতি ছিলেন আবু মুসলিম। তার নেতৃত্বে এ যুদ্ধে দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করার মাধ্যমেই মুসলিম বিশ্বে আব্বাসি নামে একটি নতুন রাজবংশের যাত্রা শুরু হয়। উপরের আলোচনার আলোকে বলা যায়, উমাইয়াবিরোধী আন্দোলন থেকে শুরু করে আব্বাসি রাজবংশ প্রতিষ্ঠা পর্যন্ত আবু মুসলিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফতসিলেট সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক্রুসেড শব্দের অর্থ কী?
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'XX^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

বুরান কে ছিলেন?
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

Dhaka · 2017

'আল-মনসুর' শব্দের অর্থ কী?
আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকান্ডের অনুরূপ? ব্যাখ্যা করো।
দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদের রানিংমেট। তথাপি সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত করে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন । পরবর্তীতে মাহাথিরের ক্ষমতা ও জনপ্রিয়তা লোপ পায়।

Rajshahi · 2018

খায়জুরান কে ছিলেন?
'বায়তুল হিকমা' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।