শেয়ারFacebookWhatsApp

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?

উত্তর: আব্বাসিদের রাজধানী ছিল বাগদাদে।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

উত্তর

আব্বাসিদের রাজধানী ছিল বাগদাদে।

উত্তর

মহানবি (স) এর চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হাশেমের বংশধররাই আব্বাসি নামে পরিচিত। আব্বাসিরা মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশেমি শাখা থেকে উদ্ভূত। কুরাইশ বংশের অন্য শাখাটি উমাইয়া নামে খ্যাত। আল আব্বাসের মৃত্যুর পর তার চার পুত্র সিফফিনের যুদ্ধের (৬৫৭ খ্রি.) সময় উমাইয়া গোত্রের মুয়াবিয়ার বিরুদ্ধে হাশেমি গোত্রের হযরত আলী (রা) এর পক্ষাবলম্বন করেন। আত্মীয়তার দিক থেকে উমাইয়াদের তুলনায় আব্বাসিরা মহানবি (স) এর নিকটতর হওয়ায় তারা নিজেদেরকে মুসলিম খিলাফতের বৈধ দাবিদার বলে দাবি করত। ৭৫০ খ্রিষ্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়াদের পরাজিত করে আব্বাসিরা খিলাফত প্রতিষ্ঠা করে।

উত্তর

উদ্দীপকের নারীর সাথে আব্বাসি খলিফা হারুন অর-রশীদের স্ত্রী জুবাইদার কর্মকাণ্ডের মিল রয়েছে। আব্বাসি খলিফা হারুন অর রশীদের স্ত্রী জনকল্যাণমূলক কাজে বিশেষ অবদান রেখেছেন। খলিফা হারুন অর রশীদ যেমন প্রজাদের কল্যাণ ও উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন তেমনি তার এ সব কাজে সহযোগিতা করেছেন তার স্ত্রী জুবাইদা। উদ্দীপকে বর্ণিত বাদশা হাসানের স্ত্রীর কাজে জুবাইদার কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, ইতিহাসখ্যাত বাদশা হাসানের স্ত্রী প্রজাকল্যাণকামী পানির কষ্ট করার জন্য দূরাঞ্চল থেকে পানি আনার ব্যবস্থা করেন। অনুরূপ কাজ করে প্রজারঞ্জক খলিফা হারুন অর রশীদের স্ত্রী জুবাইদা ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তিনি হজব্রত পালনে মক্কায় অবস্থানকারী মুসলমানদের পানির কষ্ট দূর করার লক্ষ্যে ৮০২ খ্রিষ্টাব্দে ২০ লাখ দিনার খরচ করে ফোরাত নদী থেকে মক্কার উপকূল পর্যন্ত একটি নহর খনন করে মক্কা নগরীতে পানি সরবরাহ নিশ্চত করেন। এটি নহর-ই জুবাইদা নামে পরিচিত। তাই বলা যায়, উদ্দীপকের বাদশা হাসানের স্ত্রীর কাজের সাথে খলিফা হারুন-অর-রশীদের স্ত্রী জুবাইদার জনকল্যাণমূলক কাজের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদের শাসন বৈশিষ্ট্য একই রূপ-মন্তব্যটি যথার্থ। আরব্য উপন্যাসের নায়ক আব্বাসি খলিফা হারুন-রশীদের শাসনকাল ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। তার রাজত্বকালে (৭৮৬-৮০৯ খ্রি.) আব্বাসি সাম্রাজ্যে সুখ-শান্তি বিরাজিত ছিল। সাম্রাজ্যের অভ্যন্তরে ও বৈদেশিক ক্ষেত্রে বলিষ্ঠ নীতি গ্রহণ করার ফলে তার সময়ে সাম্রাজ্যের গৌরব বৃদ্ধি পায়। তবে বৈদেশিক নীতির ক্ষেত্রে হারুন-অর রশীদ প্রভাবশালী শত্রু পক্ষকে বারবার ক্ষমা প্রদর্শন করেন। উদ্দীপকে বর্ণিত শাসকের কাজেও হারুন-অর-রশীদের এ শাসননীতি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, ইতিহাসখ্যাত শাসক বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। কিন্তু তিনি তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্ৰু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন। অনুরূপভাবে খলিফা হারুন-অর-রশীদ প্রজাদের মঙ্গল ও সাম্রাজ্যের স্থিতীশীলতার কথা চিন্তা করে কল্যাণধর্মী শাসননীতি গ্রহণ করেন। তার শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রজাকল্যাণ নিশ্চিত করা। তিনি প্রজাদের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করতেন। প্রজাদের সুবিধার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, খাল ও হাসপাতাল নির্মান করেন। কিন্তু বৈদেশিক নীতির ক্ষেত্রে খলিফা-বাইজান্টাইনদের বারবার যুদ্ধে পরাজিত করেও ক্ষমা করে দেন। বাইজান্টাইন কোষাধ্যক্ষ নাইসিফোরাস খলিফাকে বারবার কর প্রদানের প্রতিশ্রুতি দিয়েও ভঙ্গ করলে খলিফা হারুন-অর-রশীদ ৮০৩ খ্রিষ্টাব্দে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং সন্ধি স্বাক্ষরের মাধ্যমে কর প্রদানে বাধ্য করেন। কিন্তু ধূর্ত নাইসিফোরাস সন্ধি ভঙ্গ করে পুনরায় মুসলিম সাম্রাজ্য আক্রমণ করে। খলিফা পুনরায় তাকে পরাজিত করেন এবং কর প্রদানের শর্তে ক্ষমা প্ৰদৰ্শন করে সন্ধি স্বাক্ষর করেন। এভাবে নাইফোরাস বারবার কর প্রদানের সন্ধি ভঙ্গ করেন এবং খলিফা হারুন অর রশীদ চূড়ান্ত শাস্তি না দিয়ে তাকে বারবার ক্ষমা করেন। উপরের আলোচনা থেকে বলা যায় যে, জনকল্যাণ ও বৈদেশিক নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসক এবং খলিফা হারুন অর-রশীদের শাসননীতির মধ্যে যথেষ্ট মিল রয়েছে।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফতRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক্রুসেড শব্দের অর্থ কী?
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'XX^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

বুরান কে ছিলেন?
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

Dhaka · 2017

'আল-মনসুর' শব্দের অর্থ কী?
আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকান্ডের অনুরূপ? ব্যাখ্যা করো।
দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদের রানিংমেট। তথাপি সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত করে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন । পরবর্তীতে মাহাথিরের ক্ষমতা ও জনপ্রিয়তা লোপ পায়।

Rajshahi · 2018

খায়জুরান কে ছিলেন?
'বায়তুল হিকমা' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী সকলের নিকট রূপকথার রাজা বলে পরিচিত। তিনি অন্যায়কারীদের প্রতি যেমন কঠোর, তেমনি গরিব-দুঃখীদের প্রতি ছিলেন উদার ও মহানুভব। তিনি ধর্মের বিধি-বিধান শতভাগ আন্তরিকতার সাথে পালন করতেন। অসহায় ও দুঃস্থদের তিনি . অকাতরে সাহায্য-সহযোগিতা করতেন । প্রজাসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাত্রিকালে ছদ্মবেশে রাজধানী ও রাজধানীর বাইরে পথে-প্রান্তরে ঘুরে বেড়াতেন। দেশের বাইরেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তিনি সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন।

Dhaka · 2018

বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে?
'নহরে জোবায়দা' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত শাসকের মানবিক গুণাবলিকে আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে তুলনা করো।
'পররাষ্ট্র নীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা ছিলেন আরও বিখ্যাত।' উক্তিটি বিশ্লষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।