শেয়ারFacebookWhatsApp

'রাজেন্দ্র' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। তার চার পুত্র উমাইয়া খিলাফতে আসীন হন। তারা হলেন আল-ওয়ালিদ, সুলায়মান, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশাম। তার চার পুত্র উমাইয়া খিলাফত অলংকৃত করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন বলে ঐতিহাসিকগণ তাকে রাজেন্দ্র বা Father of Kings বলেন। উমাইয়া সাম্রাজ্য যখন অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলায় বিপর্যস্ত এবং বহিঃশত্রুর আক্রমণে ধ্বংসপ্রায় ঠিক সেই মুহূর্তে আব্দুল মালিক সিংহাসনে আরোহণ করেন। দীর্ঘ বিশ বছর তিনি শাসনকার্য পরিচালনা করেন। তাঁর শাসনকালে উমাইয়া বংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

'রাজেন্দ্র' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সুলতান নাসিরউদ্দিন একজন মহান শাসক ছিলেন। ধর্মভীরু শাসক হলেও পরধর্মের প্রতি তিনি কখনই বিদ্বেষ পোষণ করতেন না বরং খুবই সহনশীল ছিলেন। তিনি অমুসলিমদের ওপর হতে করের বোঝা কমিয়ে দিয়ে নানারকম সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

উমাইয়াদের শেষ খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান।

উত্তর

খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। তার চার পুত্র উমাইয়া খিলাফতে আসীন হন। তারা হলেন আল-ওয়ালিদ, সুলায়মান, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশাম। তার চার পুত্র উমাইয়া খিলাফত অলংকৃত করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন বলে ঐতিহাসিকগণ তাকে রাজেন্দ্র বা Father of Kings বলেন। উমাইয়া সাম্রাজ্য যখন অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলায় বিপর্যস্ত এবং বহিঃশত্রুর আক্রমণে ধ্বংসপ্রায় ঠিক সেই মুহূর্তে আব্দুল মালিক সিংহাসনে আরোহণ করেন। দীর্ঘ বিশ বছর তিনি শাসনকার্য পরিচালনা করেন। তাঁর শাসনকালে উমাইয়া বংশ শৌর্যবীর্য ও গৌরবের চরম শিখরে আরোহণ করে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সুলতান নাসিরউদ্দিনের সাথে উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের মিল রয়েছে। উমাইয়া খলিফাদের রাজত্বকালে দেশজুড়ে ক্ষমতা নিয়ে সংঘর্ষ, বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও নিষ্ঠুরতা চলছিল। তবে দ্বিতীয় ওমর হিসেবে পরিচিত খলিফা ওমর বিন আবদুল আজিজ ছিলেন এ যুগের ব্যতিক্রমধর্মী একজন মহান শাসক। উদ্দীপকের বাদশা নাসিরউদ্দিনের মধ্যে তারই চারিত্রিক বৈশিষ্ট্য ও কর্মের প্রতিচ্ছবি দেখা যায়। উদ্দীপকের সুলতান নাসিরউদ্দিন চারিত্রিক দিক দিয়ে ছিলেন- সরল, অনাড়ম্বর, ধর্মানুরাগী ও কর্তব্যপরায়ণ। এ ধরনের বৈশিষ্ট্য খলিফা ওমর বিন আবদুল আজিজের ক্ষেত্রেও দেখা যায়। তিনি ছিলেন একজন অনাড়ম্বর, ধর্মানুরাগী, কর্তব্যপরায়ণ ও প্রজাবৎসল খলিফা। খুলাফায়ে রাশেদিনের আদর্শ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ছিলেন তিনি। খলিফা ওমর বিন আবদুল আজিজ অত্যন্ত সহজ-সরল সাধারণ জীবনযাপন করতেন। তিনি প্রথম ওমরের মতো তালিযুক্ত কাপড় পরিধান করতেন। বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি নিজের ও পরিবারের জীবিকা নির্বাহের জন্য মাত্র দুই দিরহাম অর্থ বায়তুল মাল থেকে গ্রহণ করতেন । তিনি বিশ্বাস করতেন, বায়তুল মাল প্রজাদের সম্পদ। খলিফা শুধু এর রক্ষক। ভোগবিলাসী, আড়ম্বরপ্রিয়, ক্ষমতালোভী, মদ্যপায়ী উমাইয়া খলিফাদের মধ্যে তিনি ছিলেন বিশাল ব্যতিক্রম। সততা, নিরপেক্ষতা, সরলতা ও পবিত্রতার মূর্ত প্রতীক। খলিফা দ্বিতীয় ওমর কুরআন ও হাদিসের বিধান অনুসারে জীবনযাপন ও শাসনকাজ পরিচালনা করতেন ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষতা তার চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য ছিল। তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু। খিলাফতের ইতিহাসের মধ্যে বিরল ধর্মভীরুতা ও চারিত্রিক নিষ্কলুষতার জন্য তাকে 'উমাইয়া সাধু' (Ummaya Saint ) এবং 'পঞ্চম ধর্মপ্রাণ খলিফা' বলা হয়। সুতরাং বলা যায়, সুলতান নাসিরউদ্দিনের সাথে উমাইয়া খলিফা ওমর বিন আবদুল আজিজের চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক মিল রয়েছে।

উত্তর

উক্ত খলিফার অর্থাৎ খলিফা ওমর বিন আবদুল আজিজের নীতি অর্থাৎ শাসন সংস্কার উমাইয়া বংশের পতনের জন্য দায়ী ছিল বলে আমি মনে করি না। খলিফা ওমর বিন আবদুল আজিজের শাসন সংস্কার উমাইয়া খিলাফতের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। তবে এ বংশের পতনের জন্য তার গৃহীত নীতি সম্পূর্ণরূপে দায়ী ছিল না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ওমর বিন আবদুল আজিজের শাসনকালের প্রতিটি দিক বিবেচনা করলে উমাইয়া বংশের পতনের জন্য তাকে দায়ী করা যায় না। তার উদার ও সাম্যের নীতির ফলে উমাইয়া বংশের প্রতি কেউ শত্রুভাবাপন্নও ছিল না। দ্বিতীয় ওমর নামে খ্যাত ওমর বিন আবদুল আজিজ তার শাসনামলে উমাইয়া, হাশেমি, আরব-অনারব, হিমারীয়-মুদারীয় দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করেন । এতে তিনি অনেকাংশে সফল হন। দীর্ঘদিনের রক্তপাত, ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার বিভীষিকার মধ্যে তার শাসনকাল উপশমের ভূমিকা পালন করেছে। উমাইয়া খিলাফতের পতনের দায় তার ওপর আরোপিত হওয়া একেবারেই ঠিক নয়। বরং ওমরের তিরোধানের পর তার নীতি অব্যাহত রাখা হলে আলি ও আব্বাসি বংশীয়রা সহজে ক্ষুব্ধ হতো না। তাদের আন্দোলনের জন্য দায়ী পরবর্তী দুর্বল শাসকেরা, খলিফা ওমর বিন আবদুল আজিজ নন। তার মৃত্যুর পর আরব সমাজে নতুন করে অতীতের অসাম্য ও ভেদাভেদ নীতি মাথাচাড়া দেওয়ায় উমাইয়াবিরোধী আন্দোলন জোরদার হয়। এর পরিণতিতেই উমাইয়াদের পতন ঘটে। উপরের আলোচনায় প্রমাণিত হয় যে, উমাইয়া বংশের পতনের পেছনে ওমর বিন আবদুল আজিজের শাসন সংস্কার দায়ী ছিল না। তবে তার শাসন সংস্কার উমাইয়া শাসনের ভিত্তিকে কিছুটা দুর্বল করে দিয়েছিল। তবে এ বংশের চূড়ান্ত পতন ঘনিয়ে এনেছিলেন তার পরবর্তী অযোগ্য শাসকেরা।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফতসিলেট সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক্রুসেড শব্দের অর্থ কী?
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'XX^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

বুরান কে ছিলেন?
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

Dhaka · 2017

'আল-মনসুর' শব্দের অর্থ কী?
আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকান্ডের অনুরূপ? ব্যাখ্যা করো।
দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদের রানিংমেট। তথাপি সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত করে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন । পরবর্তীতে মাহাথিরের ক্ষমতা ও জনপ্রিয়তা লোপ পায়।

Rajshahi · 2018

খায়জুরান কে ছিলেন?
'বায়তুল হিকমা' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।