উদ্দীপকে উল্লিখিত আবু আব্দুল্লাহর হত্যাকান্ডের সাথে আমার পঠিত আব্বাসি খিলাফতের আবু মুসলিমের হত্যাকান্ডের মিল রয়েছে।
উদ্দীপকের ওবায়দুল্লাহ আল-মাহদীর উত্তর আফ্রিকায় খিলাফত প্রতিষ্ঠায় আবু আব্দুল্লাহ সবচেয়ে বেশি ভূমিকা রাখলেও আল-মাহদী তাকে হত্যা করেন। আবু আব্দুল্লাহর হত্যাকান্ডের সাথে খলিফা আল মনসুরের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আবু মুসলিমকে হত্যা করার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আবু মুসলিম একজন বিখ্যাত কূটনীতিবিদ, সংগঠক, রণকৌশলী এবং জনপ্রিয় সেনাপতি ছিলেন। তিনি নিজ মেধা ও সাংগঠনিক শক্তিকে আব্বাসি রাজবংশকে প্রতিষ্ঠিত করতে প্রভৃত ভূমিকা রেখেছিলেন। আবু মুসলিমের জনপ্রিয়তা আবু জাফর আল মানসুর নিজের জন্য বিপজ্জনক মনে করলেন। আবু মুসলিমের জনপ্রিয়তা, ব্যক্তিত্ব ও আব্বাসি বংশের প্রতিষ্ঠায় ভূমিকা ইত্যাদি কারণে আবু জাফর আল মনুসর তাকে বশে রাখা চ্যালেঞ্জ মনে করে হত্যা করার কৌশল গ্রহণ করেন। তাই আবু মুসলিমের জনপ্রিয়তার ঘাঁটি খোরাসান থেকে তাকে দূরে রাখার জন্য মিশর কিংবা সিরিয়ার গভর্নর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় আবু মুসলিমকে খলিফার সাথে সাক্ষাতের জন্য রাজদরবারে নিয়ে যাওয়া হয়। প্রথম দিনে আবু মুসলিমকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। পরের দিন তার বিরুদ্ধে কতকগুলো অভিযোগ আনা হয়। অতঃপর বিদায়ের মুহূর্তে ৭৫৫ খ্রি. আবু মুসলিমকে তরবারির আঘাতে হত্যা করা হয়।
অতএব, উদ্দীপকের আবু আবুল্লাহর হত্যাকান্ডের সাথে আবু মুসলিমের হত্যাকান্ডের মিল রয়েছে।