শেয়ারFacebookWhatsApp

আল আমিন ও-আল মামুনের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর: আল-আমিন ও আল-মামুনের মধ্যে নানা কারণে গৃহযুদ্ধ সংঘটিত হয়। খলিফা হারুন একাধিক্রমে তার তিন পুত্রকে উত্তরাধিকারী মনোনীত করেন কিন্তু আমিন পিতা কর্তৃক নির্ধারিত মনোনয়ন ব্যবস্থার পরিবর্তন করে প্রতিজ্ঞা ভঙ্গ করেন। খলিফা হারুন খোরাসান অভিযানকালে তার নিকট যে অর্থ ও সৈন্যবাহিনী ছিল তা মামুনের নামে উইল করে যান। এতে আমিন মামুনের প্রতি অসন্তুষ্ট হন এবং সিংহাসনে বসেই তিনি সমস্ত সম্পদ বাগদাদে ফিরিয়ে দেওয়ার জন্য মামুনের কাছে হুকুমনামা। জারি করেন। উজির ফজল বিন রাবির কুপরামর্শে খলিফা আমিন। মামুনকে খোরাসানের গভর্নরের পদ থেকে অপসারিত করেন এবং তার পুত্রদের হত্যার সিদ্ধান্ত নেন ফলে যুদ্ধ সংঘটিত হয়।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

আল আমিন ও-আল মামুনের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের কারণ কী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের উদ্যোগে ১৯৭৮ সালে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। মানুষ তার স্বপ্নের সমান বড় এই স্বপ্ন নিয়েই বর্তমানে সারা দেশের প্রায় ১৭ লক্ষাধিক ছাত্রছাত্রী বই পড়া কর্মসূচির সাথে জড়িত। এছাড়াও জ্ঞানের বিভিন্ন শাখার আনন্দময় চর্চা ও উৎকর্ষের ভেতর দিয়ে উদার দৃষ্টিসম্পন্ন মানুষ গড়ে তোলার জন্য ২০১৩ সাল থেকে চালু হয়েছে আলোর ইশকুল ও অনলাইনে বইপড়া কর্মসূচি আলোর পাঠশালা। কেন্দ্রে রয়েছে সুবিশাল গ্রন্থাগার, চিত্রকলা প্রদর্শনী কক্ষ, চলচ্চিত্র প্রদর্শনের কক্ষ, গান ও সঙ্গীতের আর্কাইভসহ আরও অনেক কিছু। সারাদেশব্যাপী এ লাইব্রেরির প্রায় ৭৬টি ভ্রাম্যমাণ গাড়ি আছে।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

১২৫৮ খ্রিষ্টাব্দে আব্বাসি খিলাফতের পরিসমাপ্তি ঘটে।

উত্তর

আল-আমিন ও আল-মামুনের মধ্যে নানা কারণে গৃহযুদ্ধ সংঘটিত হয়। খলিফা হারুন একাধিক্রমে তার তিন পুত্রকে উত্তরাধিকারী মনোনীত করেন কিন্তু আমিন পিতা কর্তৃক নির্ধারিত মনোনয়ন ব্যবস্থার পরিবর্তন করে প্রতিজ্ঞা ভঙ্গ করেন। খলিফা হারুন খোরাসান অভিযানকালে তার নিকট যে অর্থ ও সৈন্যবাহিনী ছিল তা মামুনের নামে উইল করে যান। এতে আমিন মামুনের প্রতি অসন্তুষ্ট হন এবং সিংহাসনে বসেই তিনি সমস্ত সম্পদ বাগদাদে ফিরিয়ে দেওয়ার জন্য মামুনের কাছে হুকুমনামা। জারি করেন। উজির ফজল বিন রাবির কুপরামর্শে খলিফা আমিন। মামুনকে খোরাসানের গভর্নরের পদ থেকে অপসারিত করেন এবং তার পুত্রদের হত্যার সিদ্ধান্ত নেন ফলে যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকের সাথে আব্বাসি খিলাফতের জ্ঞান-বিজ্ঞান চর্চার কেন্দ্র বায়তুল হিকমার মিল রয়েছে। আব্বাসি খলিফা আল মামুনের নির্মিত বায়তুল হিকমা ছিল আব্বাসিদের গৌরবোজ্জ্বল যুগের অন্যতম প্রতীক। জ্ঞান - বিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের জন্য তিনি ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে এই জগদ্বিখ্যাত প্রতিষ্ঠানটি নির্মাণ করেন । জ্ঞান বিকাশের জন্য তিনি এই প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ কেন্দ্র এই তিনটি পৃথক বিভাগ স্থাপন করেন । উদ্দীপকেও আমরা এ বিষয়ের প্রতিফলন লক্ষ করি। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের উদ্যোগে ১৯৭৮ সালে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। দেশি-বিদেশি জ্ঞানচর্চার জন্য এখানে গ্রন্থাবলি সংরক্ষণ, অনুবাদ ও মৌলিক গ্রন্থ রচনার উদ্যোগ নেওয়া হয়। এই প্রতিষ্ঠান নতুন গবেষকদের জন্য প্রচুর সহায়তা করে থাকে। এ প্রতিষ্ঠানের মতোই আব্বাসি খলিফা আল মামুনের প্রতিষ্ঠিত বায়তুল হিকমা গ্রিক, রোমান,পারসিক প্রভৃতি ভাষার প্রাচীন গ্রন্থাবলি সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা কাজে বিশেষ অবদান রাখে। এতে তিনটি বিভাগ ছিল, যথা- গ্রন্থাগার, মিলনায়তন ও অনুবাদ কার্যালয়। হুনায়ন ইবনে ইসহাক নামে একজন সুপণ্ডিতকে এ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। তার চেষ্টায় এরিস্টটল, গ্যালিলিও, প্লেটো প্রমুখ পণ্ডিতের গ্রন্থগুলো আরবিতে অনূদিত হয়। পরবর্তী সময়ে ইউরোপে রেঁনেসার সূচনায় এসব অনুবাদ কর্ম ভূমিকা রেখেছিল। সুতরাং দেখা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে বায়তুল হিকমার কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে।

উত্তর

খলিফা আল মামুন আরবে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিতে ব্যাপক পৃষ্ঠপোষকতা করেন। তার এ ভূমিকা তৎকালীন আরব বিশ্বে জাগরণ সৃষ্টি করেছিল। খলিফা আল মামুন বাগদাদে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করে সবার জন্য জ্ঞান- বিজ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত করে দেন। এখানে দেশি-বিদেশি গ্রন্থের অনুবাদ, গবেষণা করা হতো যা জ্ঞান চর্চায় বিশেষ ভূমিকা রাখে। মামুন জ্যোতির্বিজ্ঞানে উৎসাহী ছিলেন। তাই জ্যোতির্বিদ্যার উৎকর্ষ সাধনে তিনি বাগদাদের অদূরে শামাসিয়ায় জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য একটি মানমন্দির নির্মাণ করেন। রাজ্যের বিভিন্ন অঞ্চলে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । খলিফার আদেশে মুসলিম গবেষকেরা পৃথিবীর আকার ও চন্দ্রসূর্যের অবস্থান, গতিপ্রকৃতি ইত্যাদি বিষয়ে বিভিন্ন মূল্যবান তথ্য আবিষ্কার করেন । মামুনের সময়েই আরব পদার্থবিদ আবুল হাসান দূরবীণ যন্ত্র আবিষ্কার করেন । তার শাসনামলে আব্বাসি গণিত শাস্ত্রের চরম উৎকর্ষ সাধিত হয়। মামুন নিজে একজন গণিতজ্ঞ ছিলেন। হিসাবুল-জাবর ওয়াল মুকাবালাহ'-এর রচয়িতা আল -খাওয়ারিজমি তার সময়কারই বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। ষোড়শ শতাব্দী পর্যন্ত এ গ্রন্থটি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় বিখ্যাত রসায়নবিদ জাবির ইবনে হাইয়ান ভস্মীকরণ ও লঘুকরণ সূত্র দুটি আবিষ্কার করেন। এছাড়া খলিফা মামুন দর্শনশাস্ত্রের উন্নতিতে অবদান রেখেছেন। দার্শনিক আল কিন্দি তার পৃষ্ঠপোষকতা লাভ করেন। কিন্দি এরিস্টটলের 'ধর্মতত্ত্ব' আরবি ভাষায় অনুবাদ করেন এবং মুসলিম দর্শনের সাথে প্লেটো ও এরিস্টটলের মতবাদের সমন্বয় সাধনের চেষ্টা করেন। উপরের আলোচনায় স্পষ্ট যে, আব্বাসি খলিফা আল মামুন গণিত, জ্যোতিষশাস্ত্র, রসায়ন, ইতিহাস ও দর্শন চর্চায় অসামান্য অবদান রাখেন। যা মুসলিম বিজ্ঞান চর্চায় অসামান্য ভূমিকা পালন করে।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফতসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক্রুসেড শব্দের অর্থ কী?
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'XX^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

বুরান কে ছিলেন?
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

Dhaka · 2017

'আল-মনসুর' শব্দের অর্থ কী?
আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকান্ডের অনুরূপ? ব্যাখ্যা করো।
দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদের রানিংমেট। তথাপি সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত করে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন । পরবর্তীতে মাহাথিরের ক্ষমতা ও জনপ্রিয়তা লোপ পায়।

Rajshahi · 2018

খায়জুরান কে ছিলেন?
'বায়তুল হিকমা' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।