শেয়ারFacebookWhatsApp

খারেজি দলের উদ্ভব সম্পর্কে লেখ।

উত্তর: খারিজি অর্থ দলত্যাগী। হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার গৃহযুদ্ধের প্রেক্ষিতে দুমাতুল জন্দলের মীমাংসাকে কেন্দ্র করে খারিজিদের উৎপত্তি হয়। হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার গৃহযুদ্ধকে কেন্দ্র করে বনু তামিম গোত্রের একদল লোক খিলাফতে বিশ্বাস এবং কর্মের যৌক্তিকতার প্রশ্ন তোলে। এটাই খারিজিদের উৎপত্তির মূল কারণ। তারা আলী (রা.)-এর দল ত্যাগ করে। এজন্যই তারা ইতিহাসে খারিজি নামে পরিচিত।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

খারেজি দলের উদ্ভব সম্পর্কে লেখ।

উদ্দীপক

প্রধান খাজাঞ্জী শরিফ মিয়া ও তার পরিবারের সদস্যরা দীর্ঘকাল ধরে সততা ও দক্ষতার সাথে কাজ করে 'এম আই' ইন্ড্রাস্ট্রিকে সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেন। মালিক থেকে শুরু করে কর্মচারী সকলেরই পরম আস্থাভাজন ছিলেন এই পরিবার কিন্তু হঠাৎ সন্দেহের বশবর্তী হয়ে মালিকপক্ষ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন।শুধু চাকরি থেকে বরখাস্ত নয় কাউকে কারারুদ্ধ আবার কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

আলী বংশীয় শিয়া ইমাম মুহাম্মদকে আন-নাফস-আল জাকিয়া বা পবিত্র আত্মা বলা হয়।

উত্তর

খারিজি অর্থ দলত্যাগী। হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার গৃহযুদ্ধের প্রেক্ষিতে দুমাতুল জন্দলের মীমাংসাকে কেন্দ্র করে খারিজিদের উৎপত্তি হয়। হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.)-এর মধ্যকার গৃহযুদ্ধকে কেন্দ্র করে বনু তামিম গোত্রের একদল লোক খিলাফতে বিশ্বাস এবং কর্মের যৌক্তিকতার প্রশ্ন তোলে। এটাই খারিজিদের উৎপত্তির মূল কারণ। তারা আলী (রা.)-এর দল ত্যাগ করে। এজন্যই তারা ইতিহাসে খারিজি নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পরিবার হলো বার্মাকি পরিবার।আব্বাসি খিলাফতে বার্মাকিদের উত্থান ছিল একটি আশ্চর্য ঘটনা। আব্বাসি আন্দোলনের সময় উমাইয়াদের বিরুদ্ধে যুদ্ধে তিনি পুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মেধা, বুদ্ধিমত্তা এবং 'যোগ্যতার দিক থেকে তার পুত্র ইয়াহহিয়া ছিলেন উপযুক্ত পিতার উপযুক্ত সন্তান। খলিফা মাহদী ইয়াহহিয়ার ওপর তার পুত্র হারুনের শিক্ষার ভার অর্পণ করেন। হারুন খলিফা হওয়ার পর ইয়াহহিয়া বার্মাকিকে তার সততা এবং বিশ্বস্ততার জন্য প্রধান উজির পদে নিয়োগ করেন। তার চার পুত্র ফজল, জাফর, মুসা ও মুহাম্মদ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে দক্ষতা এবং বিশ্বস্ততার সঙ্গে খিলাফতের খেদমত করেন। ফজল এবং জাফর খলিফা হারুনের আমলে ৭৮৬ খ্রিষ্টাব্দ হতে ৮০৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৭ বছর সাম্রাজ্যের সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিলেন। হারুন প্রথমে ফজলকে এবং পরে জাফরকে প্রধান উজির পদে নিযুক্ত করেন। অল্প সময়ের মধ্যে বার্মাকিরা অসামান্য প্রভাবপ্রতিপত্তির অধিকারী হয়েছিলেন। উচ্চ রাজকার্যে অধিষ্ঠিত এ পরিবারের সদস্যগণ কল্পনাতীত ধনসম্পদের অধিকারী হয়েছিলেন। পূর্ব বাগদাদে অবস্থিত 'আল-জাফর' নামে অভিহিত সুরম্য প্রাসাদে বার্মাকিগণ অত্যন্ত বিলাসবহুল এবং জাঁকজমকের সাথে বসবাস করতেন। তাদের দানে সাম্রাজ্যে বহু মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, খাল, রাস্তাঘাট প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান নির্মিত হয়।

উত্তর

আব্বাসি শাসনামলের বার্মাকি পরিবারের পতনের পিছনে নানাবিধ কারণ বিদ্যমান ছিল।সততা, দৃঢ়তা, কর্মদক্ষতা, বিশ্বাসপ্রবণতা ও নিষ্ঠার সাথে রাজকার্য সম্পাদনের পুরস্কারস্বরূপ বার্মাকি পরিবারের উত্থান ঘটলে তা অত্যন্ত ক্ষুদ্র ও নাটকীয় কিছু কারণে আবার পতনের সম্মুখীনও হয়।বার্মাকিগণ পারসিক হওয়ায় আরব আমিরগণ তাদের প্রতি ঈর্ষাপরায়ণ ছিলেন। বার্মাকিদের পতন ঘটিয়ে প্রধান উজির পদ লাভ করার জন্য আরব আমির ফজল বিন রাবি খলিফা হারুনকে নানাভাবে প্ররোচিত করেন। কোনো কোনো ঐতিহাসিকের মতে, হারুনের ভগ্নি আব্বাসার সঙ্গে জাফরের গোপন বিবাহ বার্মাকিদের পতনের অন্যতম কারণ।কিন্তু ঐতিহাসিক ইবনে খালদুন ওই ঘটনাকে নিছক ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। 'সন্দেহপ্রবণ খলিফা হারুন সন্দেহের বশবর্তী হয়ে ভবিষ্যৎ বিপদের আশঙ্কায় ফজল বিন রাবির কুপরামর্শে বার্মাকিদের পতন ঘটান। বার্মাকি পরিবারের পতনের বড় কোনো কারণ নিহিত ছিল না। খলিফার হটকারিতারই বার্মাকি পরিবারের পতন ঘটে একথা নিঃসন্দেহে বলা যায়। তবে নিরপেক্ষ বিচারে বলা যায় যে, খলিফা হারুন অর রশিদ শুধু সন্দেহের বশবর্তী হয়ে ব্যক্তিগত ক্ষোভের বশবর্তী হয়ে বার্মাকি পরিবারের পতন ঘটান। বার্মাকি পরিবারের পতনের ফলে খলিফার রাজকার্যে আর কোনো দক্ষ প্রশাসক অবশিষ্ট থাকে না। ফলে ধীরে ধীরে সম্রাটের জনপ্রিয়তাও কমতে থাকে। যা বার্মাকি পরিবারে পতনের পরবর্তী ফল হিসেবে দেখা যায়।পরিশেষে বলা যায়, আব্বাসীয় আমলে ব্যাপক প্রভাব বিস্তার করলে খলিফা হারুন ইর্ষান্বিত হয়ে তাদের পতন ঘটান।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফতসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক্রুসেড শব্দের অর্থ কী?
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'XX^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

বুরান কে ছিলেন?
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

Dhaka · 2017

'আল-মনসুর' শব্দের অর্থ কী?
আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকান্ডের অনুরূপ? ব্যাখ্যা করো।
দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদের রানিংমেট। তথাপি সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত করে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন । পরবর্তীতে মাহাথিরের ক্ষমতা ও জনপ্রিয়তা লোপ পায়।

Rajshahi · 2018

খায়জুরান কে ছিলেন?
'বায়তুল হিকমা' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।