উদ্দীপকের নারীর সাথে আব্বাসি শাসক হারুন অর রশিদের স্ত্রী জুবাইদার কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে।উদ্দীপকের বাদশা হানানের স্ত্রী তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্চল হতে পানি আনার ব্যবস্থা করেন। উক্ত ঘটনাটি খলিফা হারুন অর রশিদের স্ত্রী জুবাইদার সাথে মিল রয়েছে। মক্কার হজব্রত পালনে আগত ব্যক্তিবর্গের পানি সংকট দেখে সম্রাজ্ঞী জুবাইদার অত্যন্ত মনোকষ্ট হয়। তিনি পানি সংকট দূর করার জন্য প্রায় ১,৫০,০০০ দিনার ব্যয় করে একটি খাল খননের পরিকল্পনা করেন। পরিকল্পনা, মোতাবেক ফোরাত নদীর মূল স্রোতধারার সাথে উক্ত খাল সংযুক্ত করে খননকার্য শুরু হয়। খননকৃত খালটির নাম দেওয়া হয় নহরে জুবাইদা। মূলত সম্রাজ্ঞী জুবাইদা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মুসলমান। তিনি তার রূপ, সৌন্দর্য, দান সাদাকায় এবং সদাচারে অনন্য ছিলেন। তাই বলা যায়, উদ্দীপকের নারীর সাথে আব্বাসি মহীয়সী নারী জুবাইদার সাদৃশ্যই পরিলক্ষিত হয়।