উদ্দীপকের কুপ্রিলি উজির পরিবারের সাথে বার্মাকি পরিবারের কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে।
উদ্দীপকের কুপ্রিলি উজির পরিবারের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কুপ্রিলি আলবেনিয়ার কুপ্রিল শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে তার প্রতিষ্ঠিত পরিবার 'কুপ্রিলি উজির' নামে পরিচিতি লাভ করে। অপরদিকে, মন্দিরের প্রধান পুরোহিতের পদবি ছিল বার্মাকি। এ পদবি থেকেই বার্মাকিদের নামকরণ করা হয়েছে। নওবাহার মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন খালিদ বার্মাকির বাবা বার্মাকিদের পদমর্যাদা ছিল বংশানুক্রমিক। খালিদ বার্মাকি ছিলেন বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা।
আবার পতনের ক্ষেত্রে দেখা যায়, সুলতান চতুর্থ মুহাম্মদ স্বজনপ্রীতি করে কারা মোস্তফাকে উজির নিয়োগ করলে ১৬৫৬ সাল থেকে চলে আসা কুপ্রিলি উজির পরিবারের শাসনকালের অবসান' ঘটে ১৬৮১ সালে। অপরদিকে সততা, দৃঢ়তা, কর্মদক্ষতা, বিশ্বাসপ্রবণতা ও নিষ্ঠার সাথে রাজকার্য সম্পাদনের পুরস্কারস্বরূপ বার্মাকি পরিবারের উত্থান ঘটলে তা অত্যন্ত ক্ষুদ্র ও নাটকীয় কিছু কারণে পতনের সম্মুখীনও হয়। বার্মাকিগণ পারসিক হওয়ায় আরব আমিরগণ তাদের প্রতি ঈর্ষা, প্রধান উজির পদ লাভ করার জন্য আরব আমির ফজল বিন রাবি হারুনকে প্ররোচনা, হারুনের ভগ্নি আব্বাসার সঙ্গে জাফরের গোপন বিবাহ সর্বোপরি সন্দেহপ্রবণ খলিফা হারুন সন্দেহের বশবর্তী হয়ে ভবিষ্যৎ বিপদের আশঙ্কায় ফজল বিন রাবির কুপরামর্শে বার্মাকিদের পতন ঘটান।
পরিশেষে বলা যায়, সাম্রাজ্যে স্থায়িত্ব ও শান্তি-শৃঙ্খলা ফিরে আনা এবং ভঙ্গুর সাম্রাজ্য উন্নতির দিকে ধাবিত করার ব্যাপারে উদ্দীপকের কুপ্রিলি উজির পরিবারের সাথে বার্মাকি পরিবারের সাদৃশ্য থাকলেও নামকরণ ও পতনের ব্যাপারে উভয়ের বৈসাদৃশ্য রয়েছে।