শেয়ারFacebookWhatsApp

খলিফা হারুন অর-রশীদ-এর রাজত্বকাল কত ?

উত্তর: খলিফা হারুন-অর-রশীদের রাজত্বকাল হলো ৭৮৬ সাল থেকে ৮০৯ সাল পর্যন্ত ।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

খলিফা হারুন অর-রশীদ-এর রাজত্বকাল কত ?

উদ্দীপক

কুতুবপুর পরগনার শাসনকর্তা আনসারের মৃত্যুর পর তার পুত্র রিয়াদ সিংহাসনে বসেন । তিনি দশ বছর কৃতিত্বের সাথে শাসনকার্য পরিচালনা করে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে রিয়াদ তাঁর দুই পুত্র আরাফাত ও আরশকে পরপর শাসক হিসেবে উত্তরাধিকারী মনোনীত করেন। প্রথম পুত্র আরাফাত এবং তার মৃত্যুর পর আরশ সিংহাসনে উপবেশন করেন । তবে আরশ রাজত্বকালে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। তিনি চরিত্র, কৃতিত্ব, বৈদেশিক নীতি ও অভ্যন্তরীণ নীতিতে ব্যাপক পরিবর্তন সাধন করে সফলতা অর্জন করেন ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

খলিফা হারুন-অর-রশীদের রাজত্বকাল হলো ৭৮৬ সাল থেকে ৮০৯ সাল পর্যন্ত ।

উত্তর

খলিফা হারুন রাজত্বকালে মুসলিম সাম্রাজ্য গৌরবের স্বর্ণশিখরে উন্নীত হওয়ার কারণে হারুনকে আব্বাসি বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। খলিফা হারুন-অর-রশীদ বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নৃপতিগণের অন্যতম বলে বিবেচিত। তার খিলাফতকাল ছিল শান্তি, সংহতি ও ঐশ্বর্যে ভরা। তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে সফল হয়েছিলেন। তার রাজত্বকালে প্রাচ্য ও প্রতীচ্যের বহু রাজা-বাদশাহ তার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হন। তার শাসনব্যবস্থা একটি সুপরিকল্পিত শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এছাড়া জ্ঞান-বিজ্ঞানের উন্নতি সাধন, জনকল্যাণ সাধন, সংস্কৃতির বিকাশ সাধন হারুনের রাজত্বকালকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করেছে।

উত্তর

উদ্দীপকের শাসক আরশের সাথে আব্বাসি খলিফা হারুন অর রশীদের মিল রয়েছে । খলিফা হারুন-অর-রশীদের বাবা ছিলেন আব্বাসি খলিফা আল-মাহদি । আল মাহদি ৭৮৫ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি যথাক্রমে পুত্র মুসা ও হারুনকে তার উত্তরাধিকারী মনোনয়ন করেন। মাহদীর পর প্রথম পুত্র মুসা ও তার মৃত্যুর পর হারুন-অর-রশীদ সিংহাসনে বসেন। হারুন-অর-রশীদের রাজত্বকালে ছিল ইসলামের ইতহিাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় । উদ্দীপকের আরশের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয় । উদ্দীপকে দেখা যায়, পিতার মনোনয়ন অনুযায়ী প্রথম পুত্র আরাফাত এবং তার মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আরশ সিংহাসনে উপবেশন করেন। আরশ তার রাজত্বকালে সাম্রাজ্যের বিভিন্ন বিষয়ে পরিবর্তন সাধন করে সফলতা অর্জন করেন। আরশের মতো খলিফা হারুন-অর-রশীদও অন্যান্য বিষয়স অভ্যন্তরীণ বিভিন্ন নীতি গ্রহণ করে রাজ্যে সংহতি বৃদ্ধি করেন। হারুনের রাজত্বের শুরুতেই খারেজিরা বিদ্রোহ ঘোষণা করে। তারা মেসোপটেমিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং সর্বশেষে পারস্যের হিরাত পর্যন্ত বিদ্রোহ ঘোষণা করে। হারুন দক্ষতার সাথে অভিযান প্রেরণ করে এদের বিদ্রোহ দমন করেন। খলিফা হারুন মধ্য এশিয়ায় দক্ষতার সাথে শাসন পরিচালনা করে শান্তি স্থাপন করেন। ৭৯২ খ্রিষ্টাব্দে মুদারীয় এবং হিমারীয় গোত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। খলিফার আদেশে সেনাপতি মুসা বিন ঈসা সিরিয়ায় এবং সেনাপতি দাউদ মুহাল্লাবি সিন্দুতে এ বিদ্রোহ দমন করেন। তিনি বিদ্রোহকারী মসুলের প্রাচীরগুলো ভেঙে দিয়ে ভবিষ্যতে তারা যাতে বিদ্রোহ করতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করেন। হারুনের রাজত্বকালে নাইসিফোরাস বার বার সাম্রাজ্যে আক্রমণ চালায় আর বার বার পরাজিত হয়ে খলিফার কাছে ক্ষমা প্রার্থনা করে। খলিফা বার বার তাকে ক্ষমা করে অদূরদর্শিতার পরিচয় দেন। খলিফা হারুনের খ্যাতিতে মুগ্ধ হয়ে ফ্রান্সের সমসাময়িক নৃ নতিক সম্পর্ক স্থাপন করেন। এছাড়া তিনি ভারত ও চীনের সাথেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। সুতরাং দেখা যায়, উদ্দীপকের শাসকের সাথে খলিফা হারুনের সাদৃশ্য রয়েছে। আর অভ্যন্তরীণ নীতির ব্যাপারে এ শাসক অধিক দক্ষতার স্বাক্ষর বহন করেছেন। পতি তার দরবারে বন্ধুত্ব করার দূত পাঠান।

উত্তর

আরশ-এর কৃতিত্বের মাধ্যমে আব্বাসীয় খলিফা হারুন-অর-রশীদের কৃতিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে । খলিফা হারুন-অর-রশীদ তেইশ বছর (৭৮৬-৮০৯) বাগদাদের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তার সুদীর্ঘ রাজত্বকাল আরব ইতিহাসের সর্বাপেক্ষা গৌরবোজ্জ্বল যুগ। তিনি অসামান্য প্রতিভা ও চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে খেলাফতকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন করেছিলেন। উদ্দীপকের আরশের মধ্যেও এর প্রতিফলন লক্ষ করা যায় 1 উদ্দীপকের শাসক আরশ ও তার রাজত্বকালে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। বৈদেশিক নীতি, অভ্যন্তরীণ নীতিতে ব্যাপক পরিবর্তন সাধন করে তিনি সফলতা অর্জন করেন। এভাবে খলিফা হারুন-অর-রশীদ ও সিংহাসনে আরোহণ করে একের পর এক অভ্যন্তরীণ বিদ্রোহের সম্মুখীন হন। তিনি সাফল্যের সঙ্গে সেগুলো দমন করেন। হারুন-অর-রশীদের রাজত্বকালে প্রাচ্য ও প্রতীচ্যের বহু রাজা বাদশাহ তার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হন। তিনি চীনের সম্রাট, ফ্রান্সের সম্রাট এবং বাইজান্টাইন সম্রাটের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। খলিফা হারুন বিভিন্ন প্রদেশে যোগ্য কর্মচারী নিয়োগ এবং তাদের কার্যকলাপ পর্যবেক্ষণের ব্যবস্থা করেন। তিনি ইসলামি শরিয়তের মূলনীতি অনুযায়ী শাসনব্যবস্থা পরিচালনা করতেন। পৃথক দিওয়ান বিভাগ; বিশেষভাবে সৈন্যবাহিনী, রাজস্ব, আয়কর, ডাক এবং প্রদেশসমূহ নিয়ে হারুন একটি সুপরিকল্পিত শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করেন । তার সময়ে বাগদাদ ঐশ্বর্যপূর্ণ ও সুষমামন্ডিত এক নগরে পরিণত হয়। খলিফার পৃষ্ঠপোষকতায় ধর্মতত্ত্ব, দর্শন, সাহিত্য, চিকিৎসাবিদ্যা, সংগীত, জ্যোতির্বিদ্যা প্রভৃতি ক্ষেত্রে মুসলমানরা অসামান্য অবদান রাখেন। এ সময় বিশিষ্ট গবেষক ও ব্যক্তিবর্গের জ্ঞানচর্চায় বাগদাদ বিশ্বের অন্যতম সেরা জ্ঞান কেন্দ্রে পরিণত হয় । প্রজারঞ্জক, জনদরদি এবং মহানুভব খলিফা হিসেবেও হারুনের খ্যাতি ছিল। তিনিই সর্বপ্রথম আরব সাম্রাজ্যে হাসপাতাল নির্মাণ করেন। তার সময়ে সমগ্র রাজ্যে ৩৪টি হাসপাতাল ছিল। তিনি বার্মাকিদের ধ্বংস সাধন করে নিজের অবস্থানকে ঝুঁকিমুক্ত করেন। পরিশেষে বলা যায়, খলিফা হারুনের সাড়ে তেইশ বছরের রাজত্বকাল এশিয়ার সারাসিনীয় শাসনের সর্বাপেক্ষা গৌরবময় যুগের সাক্ষ্য বহন করে। এ হিসেবে খলিফা হারুন-অর-রশিদকে একজন সফল ও কৃতিত্বপূর্ণ শাসক হিসেবে অভিহিত করা যায়।.
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফতঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক্রুসেড শব্দের অর্থ কী?
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'XX^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

বুরান কে ছিলেন?
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

Dhaka · 2017

'আল-মনসুর' শব্দের অর্থ কী?
আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকান্ডের অনুরূপ? ব্যাখ্যা করো।
দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদের রানিংমেট। তথাপি সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত করে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন । পরবর্তীতে মাহাথিরের ক্ষমতা ও জনপ্রিয়তা লোপ পায়।

Rajshahi · 2018

খায়জুরান কে ছিলেন?
'বায়তুল হিকমা' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।