আব্বাসীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তার পরিচয় দাও।
উত্তর: আব্বাসীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিল মুহাম্মদ বিন আলী। ৭৩৫ খ্রিস্টাব্দে আলীর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ পিতার স্থলাভিষিক্ত হন। মুহাম্মদ বিন আলী যোগ্য ও উচ্চাভিলাষী ছিলেন। তিনিই ছিলেন উমাইয়া বংশের পতন ঘটিয়ে আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার প্রথম পরিকল্পনাকারী। মুহাম্মদ বিন আলীর ব্যাপক সাংগঠনিক শক্তি ছিল। তিনি ৭০ জন নেতৃস্থানীয় ব্যক্তি নিয়ে একটি সিনেট গঠন করেন। ঐ সিনেট পরিচালনার জন্য ১২ সদস্যবিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হয় যার প্রধান ছিলেন স্বয়ং মুহাম্মদ বিন আলী। তবে উদ্দেশ্যসিদ্ধির আগেই ৭৪৪ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন আলী মৃত্যুবরণ করেন।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
আব্বাসীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তার পরিচয় দাও।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর