খলিফা হারুন-অর-রশিদের বাইজানটাইন নীতির বর্ণনা দাও।
উত্তর: খলিফা হারুন-অর-রশিদের বাইজান্টাইন নীতি ছিল আক্রমণাত্মক। খলিফা হারুনের শাসনামলে ৮০২ খ্রিস্টাব্দে সরকারি কোষাধ্যক্ষ নাইসিফোরাস রানি আইরিনকে সিংহাসনচ্যুত করে নিজেই রোমান সম্রাট হন এবং মুসলমানদের সাথে সন্ধি ভঙ্গ করে খলিফা হারুন অর রশিদকে একটি অপমানসূচক চিঠি প্রেরণ করেন। খলিফা হারুন অর রশিদ চিঠির পরিপ্রেক্ষিতে সামরিক অভিযান পরিচালনা করেন। এতে রোমান সম্রাট নাইসিফোরাস যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পূর্বের চেয়ে বেশি কর প্রদানের অঙ্গীকার করে শান্তিচুক্তি করেন। কিন্তু কিছুদিন পর নাইসিফোরাস সন্ধির শর্ত ভেঙে পুনরায় মুসলিম অঞ্চল আক্রমণ করেন। খলিফা পুনরায় তার বিরুদ্ধে সমরাভিযান করেন এবং পূর্বের মতো পরাজিত হয়ে বাইজান্টাইন সম্রাট হারুন অর রশিদের বশ্যতা স্বীকার করে নেন এবং কর দানে প্রতিজ্ঞাবদ্ধ হন। তবে খলিফা হারুন তাকে বারবার ক্ষমা করে অদূরদর্শিতার পরিচয় দেন।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
খলিফা হারুন-অর-রশিদের বাইজানটাইন নীতির বর্ণনা দাও।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর