শেয়ারFacebookWhatsApp

আব্বাসি বংশ প্রতিষ্ঠা পায় কোন যুদ্ধের মাধ্যমে ?

উত্তর: আব্বাসি বংশ প্রতিষ্ঠা পায় জাবের যুদ্ধের মাধ্যমে ।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

আব্বাসি বংশ প্রতিষ্ঠা পায় কোন যুদ্ধের মাধ্যমে ?

উদ্দীপক

অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর মুসলিম সাম্রাজ্য ছিল মুসলিম শাসনব্যবস্থার স্বর্ণযুগ। এ সাম্রাজ্যের শাসকেরা জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা- সংস্কৃতি ও সভ্যতার সকল শাখায় অবদান রাখেন । এ যুগে আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটলেও সমাজের সর্বস্তরে মদপান প্রচলিত ছিল ।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

আব্বাসি বংশ প্রতিষ্ঠা পায় জাবের যুদ্ধের মাধ্যমে ।

উত্তর

আব্বাসি খিলাফতের পতনের প্রত্যক্ষ কারণ ছিল মোঙ্গল নেতা হালাকু খানের বাগদাদ আক্রমণ । ১২৫৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে মোঙ্গল নেতা হালাকু খান বাগদাদ আক্রমণ করেন । মোঙ্গল বাহিনী ৪০ দিন ধরে অবরোধ চালায় এবং তারা বৃহৎ প্রস্তরখণ্ড ও জ্বলন্ত অগ্নি নিক্ষেপের মাধ্যমে নগরীর দেয়াল ভেঙ্গে ফেলে। নিরুপায় খলিফা মুসতাসিম হালাকু খানের নিকট আত্মসমর্পণ করে প্রাণভিক্ষা চান। কিন্তু হালাকু খান অত্যন্ত নিষ্ঠুরভাবে খলিফা ও বাগদাদের ২০ লক্ষ জনসংখ্যার ১৬ লক্ষ মানুষকেই হত্যা করে ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সাম্রাজ্যের অর্থাৎ আব্বাসিদের জ্ঞান-বিজ্ঞানে, অসামান্য অবদান রয়েছে। আব্বাসিদের শাসনামলে (৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ) জ্ঞান-বিজ্ঞানের সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটে । এজন্য ঐতিহাসিকেরা এ শাসনামলকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেছেন। আব্বাসি শাসকগণ পৃথিবী র বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ভাষার মৌলিক গ্রন্থগুলো সংগ্রহ করে অনুবাদের মাধ্যমে চিকিৎসা, দর্শন, গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, ভূগোল, ইতিহাসসহ জ্ঞান- বিজ্ঞানের নানা শাখায় অসামান্য অবদান রেখে গেছে।। উদ্দীপকেও এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর মুসলিম সাম্রাজ্য ছিল মুসলিম শাসনব্যবস্থার স্বর্ণযুগ। আব্বাসি বংশের শাসকগণই অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যবর্তী (৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ) সময়ে জ্ঞান-বিজ্ঞানের অভূতপূর্ব অবদান রাখেন। এ সময় চিকিৎসা বিজ্ঞানে প্রভূত অগ্রগতি সাধিত হয়। খলিফা হারুন-অর-রশীদের আমলে বাগদাদে একটিসহ দেশের বিভিন্ন স্থানে ৩৪টি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এসব হাসপাতালে মহিলাদের জন্য আলাদা ওয়ার্ড ও ডিসপেনসারি ছিল। ইবনে সিনা ছিলেন এ সময়কার জগদ্বিখ্যাত চিকিৎসক ও দার্শনিক। তিনি চিকিৎসা শাস্ত্রের বাইবেল খ্যাত আল কানুন ফিত তিব্ব' রচনা করেন। দর্শন শাস্ত্রেও আব্বাসিরা অসামান্য অবদান রাখেন। আল কিন্দি, আল ফারাবি, ইমাম গাজালি ও ইবনে সিনা ছিলেন এ সময়কালের শ্রেষ্ঠ দার্শনিক। আল কিন্দি গ্রিক দর্শনের সাথে মুসলিম দর্শনের সামঞ্জস্য বিধান করেন। আল ফারাবিকে ইউরোপীয়গণ প্রাচ্যের এরিস্টটল নামে আখ্যায়িত করত। এ ছাড়া গণিত শাস্ত্রে আব্বাসি শাসনামলে ব্যাপক অগ্রগতি ঘটে। এ সময় বিখ্যাত গণিত শাস্ত্রবিদ আল খাওয়ারিজমি 'দি নিউমরো ইনডিকো' গ্রন্থে সর্বপ্রথম বিজ্ঞানীদের সংখ্যাতত্ত্ব সম্পর্কে জ্ঞানদান করেন । তিনিই প্রথম শূন্য (০) এর ব্যবহার করেন। তার প্রণীত 'কিতাবুল জবর ওয়াল মুকাবালাহ' গ্রন্থ থেকেই অ্যালজেবরা বা বীজগণিতের উৎপত্তি ঘটেছে। জ্যামিতি ও ত্রিকোণমিতির উন্নতিতেও আল খাওয়ারেজমি অপরিসীম অবদান রাখেন। এছাড়াও ভূগোল শাস্ত্র, রসায়ন, জ্যোতির্বিদ্যা প্রভৃতিতে আব্বাসি শাসনামলে অগ্রগতি সাধিত হয়। তাই বলা যায়, আব্বাসি শাসনামলে জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রত্যেকটি শাখায় অগ্রগতি সাধিত হয়েছিল ।

উত্তর

উদ্দীপকের সাম্রাজ্যের সাথে সাদৃশ্যপূর্ণ আব্বাসি সাম্রাজ্যে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতি হয়েছিল । আব্বাসিরা সুদীর্ঘ প্রায় ৫০০ বছরের (৭৫০-১২৫৮) রাজত্বকালে জ্ঞান - বিজ্ঞান, প্রশাসন, রাজস্ব, বিচার প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করে । যা আর্থ-সামাজিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। যদিও সমাজে ঋদের প্রচলন ছিল। উদ্দীপকেও এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর মুসলিম সাম্রাজ্যের কথা বলা হয়েছে। যেখানে আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটলেও মদপান ছিল সমাজের সর্বস্তরে প্রচলিত। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে আব্বাসি শাসনামলকেই ইঙ্গিত করা হয়েছে। কারণ এ শাসনামলে আর্থ- সামাজিক অবস্থার অগ্রগতির সাথে সাথে সমাজে মদের বেশি প্রচলন ছিল। এ যুগে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছিল। এ যুগে শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্যের ব্যাপক উন্নতি সাধিত হয়। এ শাসনামলে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপক উন্নতি সাধিত হয়। এ সময় বাগদাদ, বসরা, সিরিয়া, কায়রো এবং আলেকজান্দ্রিয়া দ্রুত স্থল ও নৌবাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। এ ছাড়া এসময় মুসলিম বণিকেরা চীনের সাথে বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পাদন করেছিল। বাণিজ্য হতো মূলত সিল্ক বস্ত্র নিয়ে। ফলে চীনের ক্যান্টন প্রদেশের সাথে বাগদাদের এক সুদৃঢ় বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। তাছাড়া পশ্চিম দিকে মরক্কো ও স্পেনের সাথেও মুসলমানদের বাণিজ্যিক তৎপরতা এসময় বৃদ্ধি পায়। এ আমলে কুটির শিল্পেরও ব্যাপক বিকাশ সাধিত হয় । ফলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। এ ছাড়া আব্বাসিদের বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজব্যবস্থার প্রবর্তন ছিল যুগান্তকারী। এ সময় আরব আভিজাত্যের অহমিকার অবসান ঘটে এবং আরব-অনারব বৈবাহিক সম্বন্ধ স্থাপিত হয় । আব্বাসি যুগে নারীরা সমাজে উচ্চ স্থানের অধিকারী ছিলেন। তারা স্বাধীনতা ভোগ করতেন । উপরের আলোচনা থেকে বলা যায়, আব্বাসি শাসনামলে আর্থ-সামাজিক অবস্থার অসামান্য উন্নতি ঘটেছিল ।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফতআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক্রুসেড শব্দের অর্থ কী?
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'XX^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

বুরান কে ছিলেন?
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

Dhaka · 2017

'আল-মনসুর' শব্দের অর্থ কী?
আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকান্ডের অনুরূপ? ব্যাখ্যা করো।
দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদের রানিংমেট। তথাপি সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত করে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন । পরবর্তীতে মাহাথিরের ক্ষমতা ও জনপ্রিয়তা লোপ পায়।

Rajshahi · 2018

খায়জুরান কে ছিলেন?
'বায়তুল হিকমা' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।