আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও ।
উত্তর: আব্বাসি আন্দোলনকে বিপ্লবে পরিণত করার সেরা কারিগর ছিলেন আবু মুসলিম নামে আরব বংশোদ্ভূত এক পারসিক মাওয়ালি । আবু মুসলিমের বলিষ্ঠ নেতৃত্বের কারণে খোরাসান উমাইয়াবিরোধী আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়। ৭৪৭ খ্রিষ্টাব্দে আবু মুসলিম খোরাসানে আব্বাসিদের কালো পতাকা উত্তোলন করেন। তার কাছে খোরাসানের উমাইয়া শাসনকর্তা নসর বিন সাইয়ার পরাজিত হয়। আবু মুসলিমের সেনাপতি কাহতাবা উমাইয়া শাসনকর্তা ইয়াজিদকে পরাজিত করে ইরাকের রাজধানী কুফা দখল করেন। সেখানে ৭৪৯ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে আব্বাসি আন্দোলনের নেতা মুহাম্মদের পুত্র আবুল আব্বাসকে প্রথম আব্বাসকে খলিফা ঘোষণা করা হয়। আবু মুসলিমের এই অতুলনীয় সাংগঠনিক দক্ষতার জন্যই আব্বাসিদের সিংহাসন লাভ সম্ভব হয়েছিল।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও ।
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর