শেয়ারFacebookWhatsApp

আরবীয় জোয়ান অব আর্ক কে ছিলেন ? ব্যাখ্যা করো ।

উত্তর: আব্বাসি শাসনামলে খারিজি বিদ্রোহের অন্যতম নেতা ওয়ালিদ ইবনে তারিফের বোনের নাম লায়লা । এ লায়লাই জোয়ান অব আর্ক নামে খ্যাত ৷ নাসিবিনের অধিবাসী ওয়ালিদ ইবনে তারিকের নেতৃত্বে খারিজিগণ সাম্রাজ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে। ৭৯৬ সালে খলিফা হারুন অর রশীদ ওয়ালিদের বিরুদ্ধে সৈন্য বাহিনী প্রেরণ করে তাকে পরাজিত ও হত্যা করেন। ওয়ালিদের মৃত্যুর পর তার বোন লায়লা শোক গাঁথা রচনা করে আব্বাসীয়দের বিরুদ্ধে খারেজিদের উত্তেজিত করেন। এদের বিরুদ্ধে খলিফার রাজসেনারা কয়েকবার পর্যুদস্ত হয়। এরপর খলিফা বিশাল বাহিনী প্রেরণ করে খারেজিদের পরাজিত করেন। এ পরাজয়ের পর লায়লা খলিফার বশ্যতা স্বীকার করলেও তার বীরত্বের কারণে তাকে জোয়ান অব আর্ক বলা হয় ।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

আরবীয় জোয়ান অব আর্ক কে ছিলেন ? ব্যাখ্যা করো ।

উদ্দীপক

করিমা আব্বাসীয় খিলাফতের একজন শাসক সম্পর্কে পড়ছিল, যাকে বলা হয় আরব্য রজনীর ইতিহাসের নায়ক। তিনি তাঁর শাসন আমলে বিভিন্ন বিদ্রোহ বিচক্ষণতার সাথে দমন করেন। তিনি ছিলেন একজন বিজ্ঞ কূটনীতিক। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তাঁর কৃতিত্ব ছিল অসাধারণ। তাঁর বৈদেশিক নীতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাত্রিবেলায় ছদ্মবেশে তিনি প্রজাদের অবস্থা স্বচোখে অবলোকন করতেন। তাঁর সময়কালকে বলা হয় আব্বসীয় খিলাফতের স্বর্ণযুগ। এ সময়ে বাগদাদ বিশ্বের সর্বশ্রেষ্ঠ নগরীর মর্যাদা লাভ করে এবং বাগদাদকে বলা হতো প্রাচ্যের রাণি ।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

নহরে-জুবাইদা হলো খলিফা হারুন-অর-রশীদের স্ত্রীর খননকৃত একটি খাল ।

উত্তর

আব্বাসি শাসনামলে খারিজি বিদ্রোহের অন্যতম নেতা ওয়ালিদ ইবনে তারিফের বোনের নাম লায়লা । এ লায়লাই জোয়ান অব আর্ক নামে খ্যাত ৷ নাসিবিনের অধিবাসী ওয়ালিদ ইবনে তারিকের নেতৃত্বে খারিজিগণ সাম্রাজ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে। ৭৯৬ সালে খলিফা হারুন অর রশীদ ওয়ালিদের বিরুদ্ধে সৈন্য বাহিনী প্রেরণ করে তাকে পরাজিত ও হত্যা করেন। ওয়ালিদের মৃত্যুর পর তার বোন লায়লা শোক গাঁথা রচনা করে আব্বাসীয়দের বিরুদ্ধে খারেজিদের উত্তেজিত করেন। এদের বিরুদ্ধে খলিফার রাজসেনারা কয়েকবার পর্যুদস্ত হয়। এরপর খলিফা বিশাল বাহিনী প্রেরণ করে খারেজিদের পরাজিত করেন। এ পরাজয়ের পর লায়লা খলিফার বশ্যতা স্বীকার করলেও তার বীরত্বের কারণে তাকে জোয়ান অব আর্ক বলা হয় ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের মিল রয়েছে। রূপকথার রাজা, ইসলাম ও আরব ইতিহাসের অত্যুজ্জ্বল চরিত্র খলিফা হারুন-অর-রশীদ। প্রজারঞ্জক, জনদরদি এবং মহানুভব এই খলিফা পুরো বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। বিদ্রোহ দমন ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে তিনি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও এ বিষয়গুলো লক্ষণীয়। উদ্দীপকের কারিমা যে খলিফার ব্যাপারে পড়ছিল তিনি রাত্রি বেলা ছদ্মবেশে প্রজাদের অবস্থা স্বচক্ষে দেখার জন্য ঘুরে বেড়াতেন। এতে বোঝা যায়, কারিমা মূলত আব্বাসীয় খলিফা হারুন-অর-রশীদ সম্পর্কেই পড়াশোনা করেছে। কারণ প্রজাদের মঙ্গল সাধনের জন্য প্রজাদের প্রকৃত অবস্থা জানা তার কাছে জরুরি মনে হয়েছিল। এ কারণে তিনি রাতে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন । প্রজা সাধারণের ভালোর জন্য তিনি নানাধিক উন্নয়নমূলক কাজ করেন। রাজ্যের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, সরাইখানা, রাস্তাঘাট, সেতু, খাল ও হাসপাতাল নির্মাণ করেন । খলিফার স্ত্রী জুবাইদাও এ ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন । তিনি খলিফার তত্ত্বাবধানে ফোরাত থেকে মক্কা পর্যন্ত নহরে-জুবাইদা নামে একটি খাল খনন করেন। খলিফার শাসনামলের শুরুতেই খারেজিরা বিদ্রোহ করেছিল । খলিফা শক্ত হাতে এ বিদ্রোহ দমন করেন। খলিফা মধ্য এশিয়ায় দক্ষতার সাথে শাসন, পরিচালনা করে শান্তি স্থাপন করেন। এছাড়াও তার সময়ের বিভিন্ন বিদ্রোহ দমন করে তিনি সাম্রাজ্যকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের শাসকের কর্মকাণ্ড হারুন-অর-রশীদের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

খলিফা হারুন-অর-রশীদের শাসনকাল ছিল আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ। খলিফা হারুন-অর-রশীদের শাসনামলকে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, বৈদেশিক নীতির সঠিক বাস্তবায়ন, বার্মাকিদের ধ্বংস সাধন, শাসন ব্যবস্থার সংস্কার সাধন, বাগদাদের প্রাচুর্য বৃদ্ধি, শিক্ষা-সংস্কৃতির পৃষ্ঠপোষকতা প্রভৃতি কারণে স্বর্ণযুগ বলা হয় । খলিফা আল-হাদীর মৃত্যুর পর ৭৮৬ খ্রিষ্টাব্দে বাগদাদের সিংহাসনে খলিফা হারুন-অর-রশীদ আসীন হন। তিনি সাড়ে তেইশ বছর আব্বাসীয় রাজবংশের খলিফা ছিলেন। তিনি অত্যন্ত ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। ন্যায়বিচার ও দানশীলতার জন্য তিনি জগদ্বিখ্যাত ছিলেন। এ শাসকের শাসনকালে খারেজি বিদ্রোহ দমন, মুদারীয় ও হিমারীয় বিদ্রোহ দমন, মসুলসহ বিভিন্ন বিদ্রোহ দমনের মাধ্যমে আব্বাসীয় খিলাফতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। খলিফা হারুন-অর-রশীদ চীনের সম্রাট ফাগফুর, ফ্রান্সের সম্রাট শার্লিম্যান, বাইজান্টাইন সম্রাট আইরিন জাই।স ফোরাসের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। ফলে আব্বাসীয় শাসকদের কর্তৃত্ব বিশ্বময় হয়ে ওঠে। তার পৃষ্ঠপোষকতায় ধর্মতত্ত্ব, দর্শন, সাহিত্য, চিকিৎসাবিদ্যা, সংগীত, জ্যোতিবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে মুসলমানগণ অসামান্য অবদান রেখে যেতে সক্ষম হয় । এই সময় বৈয়াকরন আসমাই, চিকিৎসক জিব্রিল, অনুবাদক হাজ্জাজ, ঐতিহাসিক ওয়াকিদি, কবি আবু নোয়াস, পণ্ডিত আব্দুল্লাহ, ঈসা প্রমুখের জ্ঞান চর্চায় বাগদাদ বিশ্বের জ্ঞানসমুদ্রে পরিণত হয় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, খলিফা হারুন-অর-রশীদের শাসনকাল শান্তি, সংহতি, ঐশ্বর্য ও প্রাচুর্যে ভরে উঠে। আর এসব কারণে যৌক্তিকভাবেই খলিফা হারুন-অর-রশিদকে আব্বাসি বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। শুধু তাই নয় তার শাসনামল ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে খ্যাতি লাভ করে।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফতদিনাজপুর সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক্রুসেড শব্দের অর্থ কী?
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'XX^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

বুরান কে ছিলেন?
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

Dhaka · 2017

'আল-মনসুর' শব্দের অর্থ কী?
আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকান্ডের অনুরূপ? ব্যাখ্যা করো।
দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদের রানিংমেট। তথাপি সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত করে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন । পরবর্তীতে মাহাথিরের ক্ষমতা ও জনপ্রিয়তা লোপ পায়।

Rajshahi · 2018

খায়জুরান কে ছিলেন?
'বায়তুল হিকমা' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।