শেয়ারFacebookWhatsApp

রুসাফা প্রাসাদ কী ? ব্যাখ্যা করো ।

উত্তর: রুসাফা প্রাসাদ আব্বাসি খলিফা আল মনসুরের নির্মাণ করা একটি স্থাপত্যকীর্তি। আব্বাসি খলিফা আল-মনসুরের সময় স্থাপত্যশিল্পের ব্যাপক প্রসার ঘটেছিল । তখনকার একটি দৃষ্টিনন্দন প্রাসাদ হলো রুসাফা। খলিফার পুত্র আল-মাহদীকে উপহার দেওয়ার জন্য খলিফা এ প্রাসাদ নির্মাণ করেছিলেন। এ প্রাসাদ প্রচুর অর্থ ব্যয় করে নির্মাণ করা হয়েছিল। এটি ছিল অতি সুন্দর ও চমকপ্রদ। সকল মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করত এই রুসাফা (রাফিফা) প্রাসাদ।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

রুসাফা প্রাসাদ কী ? ব্যাখ্যা করো ।

উদ্দীপক

জলিল সাহেব ইসলামের ইতিহাসের একজন শিক্ষক। তিনি চৌধুরী বংশের শাসক আমানুল্লাহ সম্পর্কে আলোচনা করলেন, যিনি তাঁর ভ্রাতার মৃত্যু সংবাদ শুনে দেশে ফিরে আসেন। তাঁর ভ্রাতা মৃত্যুর পূর্বে তাঁকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। তাই তিনি দেশে ফিরে সিংহাসনে আরোহণ করেন। তাঁর শাসনের তিনটি প্রধান বৈশিষ্ট্য ছিল— বিদ্রোহ দমন, রাজ্যবিস্তার ও প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস। ফলে তিনি তাঁর শাসনকালে বিদ্রোহ দমন, প্রশাসনিক উন্নয়ন ও জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটান। তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিক এবং শাসন ক্ষমতায় একপ্রকার অপ্রতিদ্বন্দ্বী। তিনিই ছিলেন চৌধুরী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা । তিনি রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র বা প্রতিদ্বন্দ্বীকে হত্যা করতে দ্বিধাবোধ করেননি।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান বিন সাবাহ।

উত্তর

রুসাফা প্রাসাদ আব্বাসি খলিফা আল মনসুরের নির্মাণ করা একটি স্থাপত্যকীর্তি। আব্বাসি খলিফা আল-মনসুরের সময় স্থাপত্যশিল্পের ব্যাপক প্রসার ঘটেছিল । তখনকার একটি দৃষ্টিনন্দন প্রাসাদ হলো রুসাফা। খলিফার পুত্র আল-মাহদীকে উপহার দেওয়ার জন্য খলিফা এ প্রাসাদ নির্মাণ করেছিলেন। এ প্রাসাদ প্রচুর অর্থ ব্যয় করে নির্মাণ করা হয়েছিল। এটি ছিল অতি সুন্দর ও চমকপ্রদ। সকল মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করত এই রুসাফা (রাফিফা) প্রাসাদ।

উত্তর

উদ্দীপকের শাসকের কর্মকাণ্ডের সাথে আব্বাসি খলিফা আল- মনসুরের কাজের সাদৃশ্য রয়েছে। আবু জাফর আল-মনসুর ছিলেন আব্বাসি খিলাফতের একজন বিক্রমশালী শাসক। খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ ছিলেন তার ভাই। আস- সাফ্ফাহ ৭৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুকালে তার ভাই আবু জাফরকে উত্তরাধিকারী মনোনীত করে যান। এ সময় আবু জাফর মক্কায় অবস্থান করেছিলেন। ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে তিনি দ্রুত কুফায় ফিরে আসেন এবং 'আল- মনসুর' বা 'বিজয়ী' উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও এমনটি দেখা যায় । উদ্দীপকের শাসক আমানুল্লাহও ভাইয়ের কাছ থেকে উত্তরাধিকারের ভিত্তিতে শাসন ক্ষমতা গ্রহণ করেন। তার শাসনামলের তিনটি বৈশিষ্ট্য ছিল— রাজ্যবিস্তার, বিদ্রোহ দমন ও প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস। তিনি ছিলেন তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। খলিফা আবু জাফর আল মনুসরও এসব কাজ করেন। খলিফা মনসুর সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য সকল প্রকার বিদ্রোহ দমন করে অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা করেন । ৭৫৫ খ্রিষ্টাব্দে মাজুসি সম্প্রদায়ের নেতা সানবাদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করে সানবাদকে পরাজিত করেন। ৭৭৯ খ্রিষ্টাব্দে খোরাসানের বিদ্রোহ দমন করেন। রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের পর আবু জাফর সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দেন। তিনি তাবারিস্তান ও গিলান জয় করেন এবং কাস্পিয়ান সাগরের পশ্চিম-উত্তরে অবস্থিত দায়লামকে আব্বাসি সাম্রাজ্যভুক্ত করেন। প্রশাসনিক কাঠামোকে সুবিন্যস্ত ও সুদৃঢ় করার লক্ষ্যে খলিফা মনসুর দামেস্ক থেকে রাজধানী বাগদাদে স্থানান্তর করে বাগদাদকে সুন্দর ও সুপরিকল্পিত নগরী হিসেবে প্রতিষ্ঠিত করেন। * সামরিক শক্তিই যে সাম্রাজ্যের মূলনীতি এ সত্যকে অনুধাবন করে আল মনসুর একটি প্রশিক্ষণপ্রাপ্ত শক্তিশালী নিয়মিত সেনাবাহিনী গঠন করেন। তাছাড়া তিনি জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতির বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাম্রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য যে অসামান্য অবদান রেখেছেন তার স্বীকৃতিস্বরূপ তাকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সুতরাং দেখা যায়, উদ্দীপকের শাসকের কাজ খলিফা আল- মনসুরের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

আবু জাফর আল-মনসুর রাজ্যের ভিত্তি সুসংহত করার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজ্যের শান্তি-সমৃদ্ধি আনেন। এজন্য তাকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় । আবুল আব্বাস আস-সাফ্ফাহ শুধু আব্বাসি বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু অভ্যন্তরীণ বিদ্রোহ দমন। রাজ্যবিস্তার, প্রশাসনিক সংস্কার এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তার ভাই আবু জাফর আল-মনসুর এ বংশের ভিত্তিকে সুদৃঢ় করেন। দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ ও শাসক হিসেবে খলিফা আল মনসুর ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার অক্লান্ত চেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলেই আব্বাসি খিলাফতের গৌরবের পটভূমি রচিত হয়েছিল । সানবাদের বিদ্রোহ, রাওয়ান্দিয়া বিদ্রোহ, খোরাসান ও তাবারিস্তানের বিদ্রোহ, হিরাতের শাসন বিদ্রোহ, বার্বার এবং খারিজিদের বিপ্লব দমন করে তিনি যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। তিনি শুধু অভ্যন্তরীণ বিপদাপদ থেকে সাম্রাজ্যকে রক্ষা করেননি, সাম্রাজ্য সম্প্রসারণ ও এর সংহতি বিধান করেছিলেন। একজন প্রজারঞ্জক শাসক হিসেবে তিনি সাম্রাজ্যের বহু নগর, সরাইখানা, সড়ক ও চিকিৎসালয় নির্মাণ করেন। ব্যবসা, বাণিজ্য ও কৃষি কাজের জন্যও তিনি নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেন। এসব উদ্যোগ সাম্রাজ্যের জনগণের সমৃদ্ধি করে। জ্ঞানবিজ্ঞানের একনিষ্ঠ পৃষ্ঠপোষক হিসেবেও তার সুখ্যাতি ছিল। জ্ঞান-বিজ্ঞানের উন্নতির লক্ষ্যে তিনি বহু স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেন। তার পৃষ্ঠপোষকতায় জ্ঞানবিজ্ঞানের প্রতিটি শাখায় উৎকর্ষ সাধিত হয়েছিল । তার আমলে গণিতশাস্ত্রের উৎকর্ষ ব্যাপক বৃদ্ধি পায়। তার আমলে সংস্কৃত ভাষায় লিখিত জাতীয় জ্যোতির্বিদ্যার প্রভাবে সর্বপ্রথম আরব জ্যোতিষশাস্ত্র বিষয়ক গ্রন্থ প্রণীত হতে থাকে । এছাড়া তিনি পারস্য স্থাপত্যের প্রভাবে আব্বাসি স্থাপত্যশিল্পের উন্মেষ ঘটান। ৭৬২- ৭৬৪ খ্রিষ্টাব্দে ৪৮,৮৩,০০০ দিরহাম ব্যয়ে সুরম্য বাগদাদ নগরী নির্মাণ তার অবিস্মরণীয় কীর্তি। তিনি কাসর-আল-খুলদ এবং রাজকুমার মাহদির জন্য রুসাফা নামে আরো দুটি প্রাসাদ নির্মাণ করেন এবং রাক্কায় একটি রাজপ্রাসাদ ও মসজিদ নির্মাণ করেন । উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, আব্বাসি খলিফা আল-মনসুর আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন একজন যুগশ্রেষ্ঠ শাসক। সর্বশ্রেষ্ঠ নৃপতি বলাই অধিক যুক্তিযুক্ত ।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফতদিনাজপুর সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক্রুসেড শব্দের অর্থ কী?
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'XX^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

বুরান কে ছিলেন?
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

Dhaka · 2017

'আল-মনসুর' শব্দের অর্থ কী?
আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকান্ডের অনুরূপ? ব্যাখ্যা করো।
দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদের রানিংমেট। তথাপি সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত করে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন । পরবর্তীতে মাহাথিরের ক্ষমতা ও জনপ্রিয়তা লোপ পায়।

Rajshahi · 2018

খায়জুরান কে ছিলেন?
'বায়তুল হিকমা' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।