শেয়ারFacebookWhatsApp

খলিফা আল মামুনের স্ত্রীর নাম কি ছিল?

উত্তর: খলিফা আল মামুনের স্ত্রীর নাম ছিল বুরান।

HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল

খলিফা আল মামুনের স্ত্রীর নাম কি ছিল?

উদ্দীপক

একদল জ্ঞানপিপাসু ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায় ঢাকায় এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ম জ্ঞান-বিজ্ঞানের চর্চার জন্য এখানে প্রাচীন গ্রন্থাবলী সংরক্ষণ করা হয়। এই প্রতিষ্ঠানটি নতুন নতুন গবেষণার কাজেও পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান না হওয়ায় নতুন গবেষণায় প্রতিষ্ঠানটি যথাযথ সহযোগিতা দিতে অক্ষম।

Dhaka · 2022

উত্তর

খলিফা আল মামুনের স্ত্রীর নাম ছিল বুরান।

উত্তর

আল মামুনের মা পারস্যবাসী হওয়ার কারণে পারসিকরা আল মামুনকে সমর্থন করেন। পিতা হারুন এবং মাথায় জুবাইদা দিক থেকে আমিন ছিলেন খাটি আরব বংশোদ্ভূত। অন্যদিকে আল মামুনের মাতা ছিলেন পারস্য ক্রীতদাসী মারাজ্জিল। এ কারণে মামুনকে পারসিকর ভাগ্নে মনে করত। স্বভাবতই ভাগ্নের বিজয়কে নিজেদের বিজয় মনে করে পারসিকরা আল মামুনকে সামর্থন করেন।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডের সাথে আব্বাসী খিলাফতের জ্ঞান-বিজ্ঞান চর্চার কেন্দ্র বায়তুল হিকমার মিল রয়েছে। আব্বাসী খলিফা আল মামুনের নির্মিত বায়তুল হিকমা ছিল আব্বাসীদের গৌরবউজ্জ্বল যুগের অন্যতম প্রতীক। জ্ঞান-বিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক মর্যাদা প্রদানের জন্য তিনি ৮৩০ খ্রিস্টাব্দে বাগদাদে এ জগদ্বিখ্যাত প্রতিষ্ঠানটি নির্মাণ করেন। জ্ঞান বিকাশের জন্য তিনি এ প্রতিষ্ঠানটিতে গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ কেন্দ্র এই তিনটি পৃথক বিভাগ স্থাপন করেন। উদ্দীপকেও আমরা এই বিষয়ের প্রতিফলন লক্ষ্য করি। উদ্দীপাকে বলা হয়েছে, একদল জ্ঞানপিপাসু ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায় ঢাকায় 'এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ' প্রতিষ্ঠিত হয়। জ্ঞান-বিজ্ঞানের চর্চার জন্য এখানে প্রাচীন গ্রন্থাবলি সংরক্ষণ করা হয়। এ প্রতিষ্ঠানটি নতুন নতুন গবেষণার কাজও পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। এ প্রতিষ্ঠানের মতোই আব্বাসী খলিফা আল মামুন এর প্রতিষ্ঠিত বায়তুল হিকমা গ্রিক,রোমান, পারসিক প্রভৃতি ভাষার প্রাচীন গ্রন্থাবলী সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা কাজে বিশেষ অবদান রাখে। এই তিনটি বিভাগ ছিল, গ্রন্থাগার, মিলনায়তন ও অনুবাদ কার্যালয়। হুনায়ুন ইবনে ইসহাক নামে একজন সুপণ্ডিতকে এ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। তার চেষ্টায় অ্যারিস্ট, গ্যালিলিও, প্লেটো প্রমুখ পন্ডিতের গ্রন্থগুলো আরবিতে অনূদিত হয়। পরবর্তী সময়ে ইউরোপে রেঁনেসার সূচনায় এসব অনুবাদ ভূমিকা রেখেছিল। সুতরাং দেখা যায, উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডের সাথে বায়তুল হিকমার কর্মকাণ্ডের সাদৃশ্য হয়েছে।

উত্তর

খলিফা আল মামুন এর প্রতিষ্ঠিত বায়তুল হিকমা জ্ঞান-বিজ্ঞানের চর্চার বহুমুখী অবদান রেখেছে যা এশিয়াটিক সোসাইটির তুলনায় বেশি ছিল। খলিফা মামুন প্রতিষ্ঠিত বায়তুল হিকমা ছিল একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক পৃষ্ঠপোষকতা দান করেন। যার ফলে গবেষণা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও সাম্রাজ্যের সাংস্কৃতিক উন্নয়ন এটি বিশেষ অবদান রাখতে সক্ষম হয়। আর এ কারণেই জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে উদ্দীপকের এশিয়াটিক সোসাইটির তুলনায় বাইতুল হিকমা অনেক বেশি অবদান রেখেছে। মামুনের প্রত্যক্ষ সহায়তা বাইতুল হিকমা এথেন্স, সিরিয়া, এশিয়, মাইনরসহ অনেক স্থান থেকে বহুমূল্যবান প্রাচীন গ্রন্থাকার সংগ্রহ করে সেগুলো আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন। ফলে প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক অ্যারিস্টল ও ফ্লেটোর পুস্তকগুলো এবং গ্যালিলিও, ইউক্লিড, টলেমি প্রমুখ মনীষীদের বৈজ্ঞানিক গ্রন্থাবলি আরবিতে অনূদিত হয় । বাইতুল হিকমার অনুবাদকারীদের গ্রন্থের ওজনে স্বর্ণমুদ্রা পারিশ্রমিক দেওয়া হতো। এসব অনুবাদকের সাহায্যে বায়তুল হিকমা গ্রিক পন্ডিতগণের আজীবনের সাধনা ও গবেষণার ফলাফল দূরে রাখতে সফল হয়। বস্তুত মুসলমানরা অনুবাদের মাধ্যমে এসব বিশ্ব বিখ্যাত পন্ডিতের গবেষণাকর্ম রক্ষা না করলে পৃথিবী হতে এগুলো বিলুপ্ত হয়ে যেত।অবশেষে বলা যায়, খলিফা আল মামুন এর প্রতিষ্ঠিত বায়তুল হিকমা জ্ঞান-বিজ্ঞানের চর্চার বহুমুখী অবদান রেখেছে যা এশিয়াটিক সোসাইটির তুলনায় বেশি ছিল।
HSCIslamic History 1st paperChapter 5 : আব্বাসি খিলাফতDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মালাগার স্বৈরাচারী সরকারের কার্যক্রমে সাধারণ মানুষ যখন অতিষ্ট হয়ে পড়েছিল তখন আফেন্দি বংশের সেলিম নামের বিপ্লবী এক নেতার উত্থান ঘটে। তিনি সরকারের এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার উৎখাতের কর্মসূচির ডাক দেন। কর্মসূচিকে বেগবান ও সফল করার জন্য তিনি নানামুখী প্রলোভন ও প্রতিশ্রুতির বিনিময়ে বিভিন্ন ভুক্তভোগী শ্রেণি ও সম্প্রদায়ের সমর্থন পেয়ে উক্ত সরকারের পতন ঘটাতে সক্ষম হন।

Rajshahi · 2017

ক্রুসেড শব্দের অর্থ কী?
আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।
উদ্দীপকে উল্লিখিত বিপ্লবি নেতা সেলিমের সাথে আব্বাসি কোন খলিফার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্বাস ও প্রতিশ্রুতিই আব্বাসি আন্দোলনকে সফল করেছিল- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

সেতু আব্বাসি খিলাফত প্রতিষ্ঠার কাহিনি পড়ছিল। নতুন খিলাফতের প্রথম আমির নির্বাচিত না হওয়া সত্ত্বেও তাকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খিলাফত লাভের পরপরই তিনি তার চাচার বিদ্রোহ দমন করেন। এর পর তিনি নিরস্ত্র 'XX^{\prime} কে নির্মমভাবে হত্যা করেন। এছাড়াও তিনি পারস্য ও খোরাসানের বিদ্রোহ দমন এবং একটি বিশেষ সম্প্রদায়ের বহু লোককে কারারুদ্ধ করেন। তাঁর গৌরবময় কীর্তি হল একটি নতুন নগর প্রতিষ্ঠা, যা ছিল তাঁর সাম্রাজ্যের রাজধানী। তাঁর নাম অনুসারে এই নতুন নগরীর নামকরণ করা হয়।

Rajshahi · 2017

বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন?
বায়তুল হিকমা বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
সেতুর পঠিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন আব্বাসি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে সেতুর পঠিত আমিরের চেয়ে তোমার পঠিত আমির অধিক কৃতিত্বের দাবীদার- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

হেমায়েত উদ্দিন তালুকদার তার গ্রামে নিজ উদ্যোগে একটি বিশাল পাঠাগার গড়ে তোলেন। প্রতিদিন প্রচুর পাঠক সমাবেশ হয় সেখানে। তিনি বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির বাংলা অনুবাদ ও গবেষণার ব্যবস্থাও করেন। দেশী-বিদেশী বহু বিদ্যোৎসাহী ব্যক্তির সহযোগিতায় পাঠাগারটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেছে।

Dhaka · 2017

বুরান কে ছিলেন?
ভ্রাতৃদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত পাঠাগারের সাথে আব্বাসি খিলাফতের কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের পাঠাগারটি উক্ত প্রতিষ্ঠানের একটি আংশিক রূপমাত্র- উক্তিটির সত্যতা যাচাই করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

স্বৈরতান্ত্রিক মনোভাবের অধিকারী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বিভিন্ন গুণাবলির অধিকারী হলেও তার মধ্যে প্রবল সন্দেহপ্রবণতা ছিল। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনেক ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে তিনি নির্মমভাবে সরিয়ে দেন। আসলে ইরাকের জটিল রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের আত্মকলহ তাকে কঠোর হতে বাধ্য করেছিল। সাদ্দাম হোসেন বিভিন্ন কৌশলে শতধাবিভক্ত ইরাকিদের একত্রিত করে দীর্ঘমেয়াদি শাসন কায়েম করতে সক্ষম হন।

Dhaka · 2017

'আল-মনসুর' শব্দের অর্থ কী?
আল-মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রতিদ্বন্দ্বীর প্রতি আচরণ খলিফা আল মনসুরের কোন কর্মকান্ডের অনুরূপ? ব্যাখ্যা করো।
দীর্ঘমেয়াদি শাসন কায়েমে সাদ্দাম হোসেনের চেয়ে আল-মনসুর আরও দূরদর্শী ছিলেন- উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদের রানিংমেট। তথাপি সন্দেহবশত একটি তুচ্ছ ঘটনাকে অজুহাত করে মাহাথির তাকে চিরতরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দেন । পরবর্তীতে মাহাথিরের ক্ষমতা ও জনপ্রিয়তা লোপ পায়।

Rajshahi · 2018

খায়জুরান কে ছিলেন?
'বায়তুল হিকমা' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আনোয়ার ইব্রাহিমের সাথে বার্মাকি পরিবারের কোন মসদস্যের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে বার্মাকি পরিবারের পতনের কারণ মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

ইতিহাসখ্যাত বাদশা হাসান প্রজাদের জন্য অন্তঃপ্রাণ ছিলেন। তার স্ত্রীও তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য দূরাঞ্জল থেকে পানি আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু বাদশাহ তার পার্শ্ববর্তী প্রতাপশালী শত্রু সাম্রাজ্যের অধিপতিকে বারবার যুদ্ধে পরাজিত করেও তাকে ক্ষমা করে দেন।

Rajshahi · 2018

আব্বাসিদের রাজধানী কোথায় ছিল?
আব্বাসি কারা? ব্যাখ্যা করো।
উদ্দীপকের নারীর সাথে আব্বাসি কোন মহীয়সী নারীর কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
'উদ্দীপকের শাসক ও আব্বাসি খলিফা হারুন অর রশীদ-এর শাসন বৈশিষ্ট্য একই রূপ'— মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।