উদ্দীপকে উল্লিখিত দেশটি হলো বাংলাদেশ। বাংলাদেশে জনসংখ্যার বৃদ্ধিজনিত প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো:
১. কৃষিজমির ওপর চাপ বৃদ্ধি বাংলাদেশ একটি অগ্রসরমাণ কৃষিপ্রধান দেশ। জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির কারণে কৃষিজমির ওপর চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কমছে মাথাপিছু কৃষিজমির পরিমাণ এবং বৃদ্ধি পাচ্ছে ভূমিহীন কৃষকের সংখ্যা।
২. কৃষিজমির খন্ড-বিখন্ডতা: বাংলাদেশের মাথাপিছু কৃষিজমির পরিমাণ খুবই কম। অন্যদিকে, জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে কৃষিজমির ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং খণ্ড-বিখণ্ড হচ্ছে কৃষিজমি।
৩. বাসস্থানের ওপর প্রভাব কোনো একটি জনবসতি এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি থাকলে সেখানে পরিবারের সদস্যদের একসাথে থাকা কষ্টকর হয়ে পড়ে। যার ফলে বাসস্থানে বিভিন্ন সমস্যা দেখা যায়।
৪. যাতায়াত ব্যবস্থার ওপর প্রভাব: জনসংখ্যা যেভাবে দ্রুত বাড়ছে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সেভাবে হচ্ছে না। এ অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধির ফলে যাতায়াত ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ে।
৫. নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি: বাংলাদেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থান ও অন্যান্য অর্থনৈতিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাচ্ছে না। ফলে সংগত কারণেই নির্ভরশীল জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও খাদ্যশস্যের ওপর প্রভাব, পুষ্টিহীনতা বৃদ্ধি ও শিল্পায়ন ব্যাহত হচ্ছে।