HSCSociology 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মনিরুলকে এমন একটি বিষয়ে ভর্তির পরামর্শ দিয়েছিলেন, যে বিষয়ের মূল বিষয়বস্তু হলো সমাজ ও মানুষ। বিষয়টি সমাজের মানুষের আচরণ, সামাজিক সংগঠন, মূল্যবোধ, সামাজিকীকরণ, ঐতিহ্য, সামাজিক প্রতিষ্ঠান, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিদেশ থেকে তিনি বর্তমানে এ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে আন্তর্জাতিক মানের বেসরকারি একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এখন কাজ করছেন।
Jessore · 2025
ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ
সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে মনিরুলের পঠিত বিষয়টির বিকাশধারা বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে বর্ণিত বিষয়টি বাংলাদেশে বিকাশ লাভ করার ক্ষেত্রে ড. এ. কে. নাজমুল করিমসহ কয়েকজন ব্যক্তির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য-- মূল্যায়ন কর।
সম্পূর্ণ প্রশ্ন দেখো