শেয়ারFacebookWhatsApp

ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উদ্দীপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মনিরুলকে এমন একটি বিষয়ে ভর্তির পরামর্শ দিয়েছিলেন, যে বিষয়ের মূল বিষয়বস্তু হলো সমাজ ও মানুষ। বিষয়টি সমাজের মানুষের আচরণ, সামাজিক সংগঠন, মূল্যবোধ, সামাজিকীকরণ, ঐতিহ্য, সামাজিক প্রতিষ্ঠান, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিদেশ থেকে তিনি বর্তমানে এ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে আন্তর্জাতিক মানের বেসরকারি একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এখন কাজ করছেন।

Jessore · 2025

উত্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে।

উত্তর

সামাজিক উন্নয়ন বলতে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত সকল দিকের ইতিবাচক উন্নয়নকে বোঝায়। যা সমগ্র জনগোষ্ঠীর জন্য কল্যাণকর। সামাজিক পরিবর্তনের প্রক্রিয়ায় যখন সমাজ কাঠামো এবং সামাজিক সম্পর্কের পরিবর্তনের মাধ্যমে পূর্বাবস্থা থেকে সমাজ অপেক্ষাকৃত উন্নততর অবস্থায় রূপান্তরিত হয় তখন তাকে সামাজিক উন্নয়ন বলে। যেমন- শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস ইত্যাদি অবস্থা।

উত্তর

উদ্দীপকে মনিরুলের পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান একটি আধুনিক জ্ঞানকাণ্ড। যার মূল বিষয় হলো সমাজ ও মানুষ। সমাজবিজ্ঞান সমাজের মানুষের আচার-আচরণ, সামাজিক রীতিনীতি, সংগঠন, মূল্যবোধ, সামাজিকীকরণ, ঐতিহ্য, সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। ভারতীয় উপমহাদেশে প্রাচীনকাল থেকেই সমাজ ও রাষ্ট্র নিয়ে আলোচনা থাকলেও তা আধুনিক সমাজবিজ্ঞানের মতো সুসংগঠিত ছিল না। একটি স্বতন্ত্র একাডেমিক ডিসিপ্লিন হিসেবে এর বিকাশ ঘটেছে ইউরোপীয় জ্ঞান-ভাবনার প্রভাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রাতিষ্ঠানিক বিকাশ তুলনামূলকভাবে নতুন। উদ্দীপকে মনিরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিষয়টি পড়ার কথা উল্লেখ করা হয়েছে। এটি বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক বিকাশের ইতিহাসের সাথে সরাসরি সম্পর্কিত। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পৃথক বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়। এর আগে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা হতো, তবে এটি পূর্ণাঙ্গ বিষয় হিসেবে পড়ানো হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই এটি বাংলাদেশে একটি স্বতন্ত্র জ্ঞানকাণ্ড হিসেবে যাত্রা শুরু করে। এ ধারাবাহিকতায় ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে এ শাস্ত্রটি চর্চার পথ আরও প্রশস্ত হয়। ধীরে ধীরে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়। বর্তমানে এনসিটিবির অধীনেও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও সমাজবিজ্ঞান পড়ানো হয়।

উত্তর

সাধারণত যেকোনো একটি বিজ্ঞান বা বিষয় বিকাশ লাভের ক্ষেত্রে কোনো না কোনো ব্যক্তির অবদান চিরস্মরণীয় হয়ে থাকে। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশ লাভের ক্ষেত্রেও ড. এ. কে. নাজমুল করিমসহ কয়েকজন ব্যক্তির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশে সামাজিক বিজ্ঞানের জনক এবং উপমহাদেশের একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী হিসেবে পরিচিত অধ্যাপক ড. এ. কে নাজমুল করিম। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হলে তিনি এ বিভাগে যোগ দেন। এ বিভাগের প্রথম চেয়ারম্যান ছিলেন Prof. Pierre Bassaignet. ১৯৫৮ সালে ড. নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হন। এ. কে. নাজমুল করিমের প্রথম এবং বিখ্যাত বই হলো 'Changing Society in India, Pakistan and Bangladesh.Bangladesh^{\prime}. এটিই প্রথম কোনো বাঙালি রচিত সমাজবিজ্ঞানের ওপর আলোচিত পূর্ণাঙ্গ একটি গ্রন্থ। বর্তমানেও সমাজবিজ্ঞান বিভাগের অপরিহার্য একটি সহায়ক গ্রন্থ হিসেবে এটি সবার নিকট সমাদৃত। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে আরও যাঁদের অবদান গুরুত্বপূর্ণ তাঁদের মধ্যে অধ্যাপক ফজলুর রহমান খান, অধ্যাপক ড. রঙ্গলাল সেন, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক কে. এ. এম. সফিউদ্দীন, ড. আব্দুল কাদির ভূঁইয়া, ড. অনুপম সেন, অধ্যাপক সিরাজ উদ্দীন, হাসানুজ্জামান চৌধুরী, মোকারম হোসেন, ড. সাদেকা হালিম প্রমুখ উল্লেখযোগ্য। বর্তমানে সমাজবিজ্ঞানকে ঘিরে প্রচুর গবেষণা হচ্ছে। এসব বিশিষ্ট ব্যক্তিবর্গের অবদানে সমাজবিজ্ঞান বিকাশ লাভ করে।
HSCSociology 2nd PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।