উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক স্থানের নির্দেশ করা হয়েছে। পাহাড়পুর বিহার বাংলাদেশে বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষনীয় নিদর্শন। অষ্টম শতাব্দীতে বরেন্দ্রভূমির সোমপুর নামক স্থানে পালবংশের দ্বিতীয় শাসক রাজা ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। এটি বর্তমান বাংলাদেশের উত্তম-পশ্চিমে অবস্থিত নওগাঁ জেলার বদলগাছী সদর উপজেলার অন্তর্গত পাহাড়পুর নামক স্থানে অবস্থিত। এই বিহারটির উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো-সোমপুর বিহার, স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা ও জৈন বিহার। এখানে অসংখ্য মুদ্রা পাওয়া গেছে। এখানে প্রাপ্ত টেরাকোটার ফলকে বিভিন্ন ধরনের শিল্পকর্ম চোখে পড়ে। পাহাড়পুরের ধ্বংসাবশেষ থেকে পোড়ামাটির নানা ধরনের থালা, বাটি, জলপাত্র, গহনাপত্র, সিলমোহর, তাম্রলিপি, শিলালিপি ইত্যাদি পাওয়া গেছে। তিব্বতবাসীদের নিকট এটি তীর্থস্থানস্বরূপ ছিল। তিব্বতি সাহিত্যে এ বিহারের বিখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর ও রত্নাকর শান্তির নাম উল্লেখ রয়েছে। উদ্দীপকের ছকে উপরিউক্ত নিদর্শনগুলোর মধ্যে সোমপুর বিহার, গন্ধেশ্বরীর মন্দির ও সত্যপীর ভিটার উল্লেখ করা হয়েছে। যা পাহাড়পুর বিহারের নিদর্শন। সুতরাং বলা যায়, উদ্দীপকের ছকটি পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর