উদ্দীপকে দৃশ্যপট-১ এ স্যার কোন যুগ সম্পর্কে ছাত্রদের পড়াচ্ছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ এ স্যার প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে ছাত্রদের পড়াচ্ছিলেন। প্রস্তর যুগের প্রথম পর্যায় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। প্রস্তর যুগের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ। প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল অক্ষর জ্ঞানহীন। তারা জীবিকা নির্বাহের জন্য জোটবদ্ধ হয়ে বিভিন্ন শব্দের সাহায্যে ও আকার ইঙ্গিতের মাধ্যমে তাদের মনেরভাব প্রকাশ করতো। এ যুগের মানুষেরা খাদ্য সংগ্রহের ওপর নির্ভরশীল ছিল। তাই তারা যখন যো অঞ্চলে যেতো সেই অঞ্চলেই আবাসস্থল গড়ে তুলতো। এককথায় তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। শিকারের জন্য জন্য তারা বর্শা, ছুরিসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করেছিল। যা ছিল ভোতা ও অমসৃণ। বলা হয়ে থাকে, এ যুগের প্রাথমিক পর্যায়ে মানুষ উলঙ্গ থাকত। পরবর্তীতে লজ্জা নিবারণের জন্য তারা গাছের ছাল, বাকল, পাতা ইত্যাদি ব্যবহার করতো। এ যুগের মানুষেরা প্রাথমিক পর্যায়ে আগুন তৈরি করতে জানত না বলে বাইরে থেকে আগুন নিয়ে এসে গুহার মধ্যে জ্বালিয়ে রাখত। এরপর তারা পাথর ঠুকে বা কাঠে কাঠ ঘয়ে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ব করে। উদ্দীপকে দেখা যায়, সমাজবিজ্ঞান ক্লাসে স্যার মানবসমাজের ইতিহাস নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, লিখনপূর্ব মানবসমাজ ছিল যাযাবর প্রকৃতির। তাদের হাতিয়ার ছিল অমসৃণ ও ভোতা। সে যুগের মানুষ আগুনের ব্যবহার, পোশাক পরিধান শিখলেও তাদের উৎপাদন ব্যবস্থা ছিল সংগ্রহমূলক। স্যারের এই আলোচনা ওপরে বর্ণিত প্রাচীন প্রস্তর যুগের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যপট-১ এ স্যার ছাত্রদের প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কেই পড়াচ্ছিলেন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যপট-১ এ স্যার কোন যুগ সম্পর্কে ছাত্রদের পড়াচ্ছিলেন? ব্…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর