"লৌহ যুগ আধুনিক সভ্যতার ভিত্তি।"- বুঝিয়ে লেখ।
উত্তর: আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ। বর্তমান যুগে হাতিয়ার ও যন্ত্রপাতি প্রধানত লৌহনির্মিত। যানবাহন তৈরিতে লৌহ ব্যবহারের ফলে যানবাহন ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে। ঘরবাড়ি, আসবাবপত্র, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রাস্তাঘাট, পুল নির্মাণে লোহার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। লৌহ দ্বারা নির্মিত প্রেস ও অক্ষর আবিষ্কৃত হওয়ায় ছাপাশিল্পের অভূতপূর্ণ অগ্রগতি দেখা দেয়। মানবসভ্যতার অভাবনীয় উন্নতিতে লোহার ব্যাপক ভূমিকা রয়েছে। এজন্য লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
"লৌহ যুগ আধুনিক সভ্যতার ভিত্তি।"- বুঝিয়ে লেখ।
উত্তর