HSCIslamic Studies 1st Paperসৃজনশীল
উদ্দীপক
জনাব জহিরুল ইসলাম তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে ভর্তি করেছেন, যে বিষয়ে লেখাপড়া করে সে উন্নত চরিত্রের অধিকারী হবে। জীবনের সকল পর্যায়ে ইসলামের দিকনির্দেশনা, তাওহিদ, রিসালাত ও আখিরাতের পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবে। অপরদিকে, জনাব খায়রুল ইসলাম তার চার বছর বয়সি ছেলেকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করতে চান, যে প্রতিষ্ঠানটি সাধারণত মসজিদের বারান্দায়, বৈঠকখানায়, বাড়ির আঙিনায় গড়ে ওঠে। সেখানে শিশুদের অজু, গোসল ও আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়।
Dhaka · 2025
ক
পৃথিবীর প্রথম মক্তবের নাম কী?
খ
"যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।"- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত জনাব জহিরুল ইসলামের ছেলে যে বিষয়ে লেখাপড়া করেছেন, তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? তা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে জনাব খায়রুল ইসলাম তার ছেলেকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করতে চান? তা চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সম্পূর্ণ প্রশ্ন দেখো