উদ্দীপকে বর্ণিত জনাব তছির উদ্দীনের কর্মে কীসের ইঙ্গিত পাওয়া যায়? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব তছির উদ্দীনের কর্মে হালাল উপার্জনের ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকে জনাব তছির উদ্দীন সঠিকভাবে পণ্য ওজন দিয়ে বিক্রি করেন, পণ্যে ভেজাল মেশান না এবং অবৈধ কোনো পণ্য বিক্রিও করেন না। অর্থাৎ তছির উদ্দীনের এভাবে সততার সাথে ব্যবসায় পরিচালনা করা হালাল উপার্জন হিসেবে গণ্য হবে। হালাল উপার্জন মানে বৈধ উপার্জন। আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত ও অনুমোদিত পন্থায় যে আয়-উপার্জন করা হয় তাকে হালাল উপার্জন বলে। হালাল উপার্জন সকলের জন্য কল্যাণকর। হালাল উপার্জন নিজের জন্য যেমন কল্যাণকর, তেমনি সমাজের জন্যও সামাজিকভাবে কল্যাণময়। মুসলিম হিসেবে হালাল উপার্জন করা আমাদের ইমানের দাবি। এটি একটি ফরজ কাজ। মহানবি (সা.) বলেন, "হালাল জীবিকা উপার্জন করা ফরজের পর একটি ফরজ।" (সহিহ বুখারি) হালাল উপার্জনকারী আল্লাহর ভালোবাসা লাভ করবে। মহানবি (সা.) এ প্রসঙ্গে বলেন, "হালাল উপার্জনকারী আল্লাহর বন্ধু।” (বায়হাকি) তাই বলা যায়, উদ্দীপকে তছির উদ্দীনের সততার সাথে ব্যবসায় করার মাধ্যমে হালাল উপার্জনের বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়। তার উক্ত কাজটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত প্রশংসনীয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব তছির উদ্দীনের কর্মে কীসের ইঙ্গিত পাওয়া যায়? তা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর