উদ্দীপকে জনাব খায়রুল ইসলাম তার ছেলেকে মক্তবে ভর্তি করতে চান।
সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব। তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। সাধারণত মক্তব বাড়ির নিকটে, বৈঠকখানায়, ঘরের বারান্দা বা মসজিদে গড়ে ওঠে।
মক্তবে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। ইসলামের মূল গ্রন্থ কুরআন ও হাদিসের প্রাথমিক পাঠদান করা হয় এবং ইবাদত-বন্দেগি, অজু, গোসল, সালাত, সাওম ইত্যাদি পালনের শিক্ষা দেওয়া হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, নৈতিকতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার শিক্ষা দেওয়া হয়। মক্তবে হালাল-হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি শিশুদের খুব সহজভাবে শিক্ষা দেওয়া হয়। শিশুরা শৈশবে বাবা-মায়ের কাছ থেকে কিছু শিক্ষা লাভের পর মক্তবে যায়। সেখানে তারা আদর্শ শিক্ষকদের কাছে আদর্শিক ও দ্বীনভিত্তিক শিক্ষা লাভ করে।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে জনাব খায়রুল ইসলাম তার চার বছর বয়সি ছেলেকে যে প্রতিষ্ঠানে ভর্তি করাতে চান সেটি হলো মক্তব। কেননা মক্তবেই শিশুদের অজু, গোসল ও আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়।