উদ্দীপকে উল্লিখিত জনাব জহিরুল ইসলামের ছেলে যে বিষয়ে লেখাপড়া করেছেন, তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? তা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জহিরুল ইসলামের ছেলে যে বিষয়ে লেখাপড়া করেছেন, তা পাঠ্যবইয়ের ইসলাম শিক্ষা বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলাম শিক্ষা এমন একটি শিক্ষাব্যবস্থা, যার পঠন-পাঠন, অধ্যয়ন, অনুশীলন দ্বারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবন বিধান ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এবং তদনুযায়ী জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খিলাফতের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করা যায়। মোটকথা ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানলাভ করার শিক্ষাই হলো ইসলাম শিক্ষা। এ শিক্ষা কুরআন, সুন্নাহ, তাওহিদ ও রিসালাতভিত্তিক। পাশাপাশি ইসলাম শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হলো মানবতা ও নৈতিকতার বিকাশ সাধন। দয়া, মায়া, স্নেহ-মমতা ইত্যাদি মানবীয় গুণাবলি উৎকর্ষিত ও বিকশিত করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব জহিরুল ইসলামের ছেলে যে বিষয়ে লেখাপড়া করেছেন,…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর