"মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।"- ব্যাখ্যা কর।
উত্তর: মহানবি (সা.) বলেছেন, "মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।” আসলে কথাটি একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ রাসুল (সা.) এখানে বোঝাতে চেয়েছেন মায়ের পায়ের নিচে মাটি খনন করলে বেহেশত পাওয়া যাবে না, বরং কেউ যদি মা-বাবাকে খুশি করতে পারে তাহলে তার ওপর আল্লাহ খুশি হবেন। আর যার ওপর আল্লাহ খুশি, সে নিশ্চিত জান্নাতে যাবে। তবে এটি অবশ্যই মনে রাখতে হবে, মাকে খুশি করতে গিয়ে আল্লাহ ও রাসুল (সা.)-এর কোনো নির্দেশ অমান্য করা যাবে না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।"- ব্যাখ্যা কর।
উত্তর