"তোমরা সন্তুষ্টচিত্তে স্ত্রীদেরকে তাদের দেনমোহর প্রদান কর।"- ব্যাখ্যা কর।
উত্তর: "তোমরা সন্তুষ্টচিত্তে স্ত্রীদেরকে তাদের দেনমোহর প্রদান কর।” প্রশ্নে উল্লিখিত বাক্যটি সূরা আন-নিসার ৪নং আয়াতের সাথে সামঞ্জস্যশীল। যেখানে মহান আল্লাহ বলেন, “তোমরা সন্তুষ্টচিত্তে স্ত্রীদের মোহরানা আদায় কর।" মোহরানা বা দেনমোহর হচ্ছে বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে একটি নির্ধারিত সম্পদ বা অর্থ, যা স্ত্রীকে প্রদান করা হয়। এটি বাধ্যতামূলক অধিকার। এটি কেবল সামাজিক রীতি নয় বরং ইসলামি আইনে এটি একটি ফরজ বিধান। উক্ত আয়াতটিতে পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা নারীদের তাদের দেনমোহর সন্তুষ্টচিত্তে কোনো প্রকার অনিচ্ছা বা বিরক্তি ছাড়াই প্রদান করে। অতএব স্বামীর দায়িত্ব হলো তা খুশিমনে পূর্ণ সম্মানের সহিত দিয়ে দেওয়া। কেননা এটি স্ত্রীর অধিকার। এজন্যই মহান আল্লাহ সন্তুষ্টচিত্তে স্ত্রীদেরকে তাদের দেনমোহর প্রদান করতে আদেশ করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"তোমরা সন্তুষ্টচিত্তে স্ত্রীদেরকে তাদের দেনমোহর প্রদান কর।"- ব্যাখ্যা কর।
উত্তর