উল্লিখিত সন্তান জন্ম হবার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মোমেনা বেগম তিনটি কন্যা সন্তান জন্ম দেয়। এরূপ কন্যা সন্তান জন্ম হওয়ার কারণ নিচে ব্যাখ্যা করা হলো- ডিপ্লয়েড অবস্থায় নারীর দেহকোষে XX সেক্স ক্রোমোজোম এবং পুরুষের দেহকোষে XY সেক্স ক্রোমোজোম থাকে। নারীদের ডিম্বাণু সৃষ্টিতে মাতৃজনন কোষ থেকে মিয়োসিস পদ্ধতিতে চারটি ডিম্বাণু সৃষ্টি হয়, যার প্রত্যেকটিতে X ক্রোমোজোম থাকে। ফলে, সকল ডিম্বাণু হয় X ক্রোমোজোমবিশিষ্ট। অনুরূপভাবে পুরুষের ক্ষেত্রেও শুক্রাণু হয় দুই ধরনের 'X [গণিত] এবং 'Y [গণিত] ক্রোমোজোমবিশিষ্ট। গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি 'X [গণিত] ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সাথে হয়, তাহলে কন্যা সন্তান হবে, কারণ তখন XX একসাথে হবে। অন্যদিকে গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি 'Y [গণিত] ক্রোমোজোমবিশিষ্ট শুক্রাণুর সাথে হয় তাহলে সন্তান হবেছেলে, কারণ তখন 'XY [গণিত] একসাথে হবে। উদ্দীপকে প্রতিবারেই মোমেনা বেগমের X ক্রোমোজোমবিশিষ্ট ডিম্বাণুর সাথে তার স্বামীর X ক্রোমোজোমবিশিষ্ট শুক্রাণুর মিলন ঘটেছিল। যার ফলে তাদের তিনবারই কন্যা সন্তান জন্ম নিয়েছিল।
SSC বিজ্ঞান অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) · সৃজনশীল
উল্লিখিত সন্তান জন্ম হবার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর