ছেলের বউয়ের প্রতি উদ্দীপকের রাজিয়া বেগমের উক্তিটির বৈজ্ঞানিক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রাজিয়া বেগমের বড়ো ছেলের বউয়ের পরপর তিনটি কন্যা সন্তান হওয়ায় নিজেকে দায়ী মনে করে। কিন্তু রাজিয়া বেগম মনে করে কন্যা সন্তান জন্মদানে তার ছেলের বউয়ের কোনো দোষ নেই। নিচে বৈজ্ঞানিক বিশ্লেষণ উপস্থাপন করা হলো- নারীর দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় XX সেক্স ক্রোমোজোম এবং পুরুষের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় XY সেক্স ক্রোমোজোম রয়েছে। নারীদের ডিম্বাণু সৃষ্টিতে মাতৃজনন কোষ থেকে মিয়োসিস পদ্ধতিতে চারটি ডিম্বাণু সৃষ্টি হয়, যার প্রত্যেকটিতে X ক্রোমোজোম থাকে। ফলে সকল ডিম্বাণু হয় X ক্রোমোজোমবিশিষ্ট। অনুরূপভাবে পুরুষের ক্ষেত্রেও শুক্রাণু হয় দুই ধরনের 'X [গণিত] এবং 'Y [গণিত] ক্রোমোজোমবিশিষ্ট। গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি 'X [গণিত] ক্রোমোজোমবিশিষ্ট শুক্রাণুর সাথে হয়, তাহলে কন্যা সন্তান হবে, কারণ তখন XX একসাথে হবে। অন্যদিকে গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি 'Y [গণিত] ক্রোমোজোমবিশিষ্ট শুক্রাণুর সাথে হয় তাহলে সন্তান হবে ছেলে, কারণ তখন 'XY [গণিত] একসাথে হবে। যেহেতু ছেলে সন্তান ও মেয়ে সন্তান হওয়ার জন্য দায়ী দুটি ক্রোমোজোমই ('X [গণিত] এবং 'Y [গণিত] ) পুরুষের দেহ থেকে আসে। তাই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে নারীর কোনো ভূমিকা নেই, পুরুষের ভূমিকা প্রধান। অর্থাৎ ছেলের বউয়ের প্রতি রাজিয়া বেগমের উক্তিটি বৈজ্ঞানিকভাবে যুক্তিপূর্ণ।
SSC বিজ্ঞান অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) · সৃজনশীল
ছেলের বউয়ের প্রতি উদ্দীপকের রাজিয়া বেগমের উক্তিটির বৈজ্ঞানিক বিশ্লে…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর