রাজিয়া বেগমের ছোট ছেলের এরূপ আচরণের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাজিয়া বেগমের ছোটো ছেলের বয়ঃসন্ধিকাল চলছে। সাধারণত ছেলে-মেয়েদের ১১-১৯ বছরের সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। এ সময় ছেলে-মেয়েদের ওজন, উচ্চতা, দৃঢ়তা বৃদ্ধির পাশাপাশি শারীরিক বিভিন্ন পরিবর্তন ঘটে। মানসিক বিভিন্ন পরিবর্তনও এ সময়ে ছেলে-মেয়েদের মধ্যে লক্ষ করা যায়। যেমন-অন্যের মনোযোগ, যত্ন ও ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হওয়া; আবেগ দ্বারা চালিত হওয়া; কৌতূহল সৃষ্টি হওয়া ইত্যাদি। একইসাথে আচরণগত বিভিন্ন পরিবর্তনও এ সময়ে লক্ষ করা যায়। যেমন-- প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা; বেশি জেদ করা। নিজের সিদ্ধান্তে অটল থাকতে চাওয়া। দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া ইত্যাদি। বয়ঃসন্ধিকালীন এসব পরিবর্তনের জন্য দায়ী হরমোন নামে একটি রাসায়নিক পদার্থ। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালীন এসব পরিবর্তনের জন্য টেস্টোস্টেরন হরমোন দায়ী। উদ্দীপকের রাজিয়া বেগমের ছোটো ছেলে যেহেতু এখন বয়ঃসন্ধিকাল পার করছে তাই স্বাভাবিকভাবেই তার মধ্যেও হরমোনের প্রভাবে এসব পরিবর্তন দেখা যাচ্ছে। এ নিয়ে দুঃশ্চিন্তার কোনো কারণ নেই। সুতরাং উপরের আলোচনার আলোকে বলা যায় বয়ঃসন্ধিকালীন হরমোনের প্রভাবই রাজিয়া বেগমের ছোটো ছেলের এরূপ আচরণের কারণ।
SSC বিজ্ঞান অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) · সৃজনশীল
রাজিয়া বেগমের ছোট ছেলের এরূপ আচরণের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর