মর্জিনার নিজেকে দোষারোপ করা কি যৌক্তিক? উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে মর্জিনা পরপর চারটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় নিজেকে দোষারোপ করে। তার এ দোষারোপ মোটেও যৌক্তিক নয়। নিচে এর সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- নারীর দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় XX সেক্স ক্রোমোজোম এবং পুরুষের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় XY সেক্স ক্রোমোজোম রয়েছে। নারীদের ডিম্বাণু সৃষ্টিতে মাতৃজনন কোষ থেকে মিয়োসিস পদ্ধতিতে চারটি ডিম্বাণু সৃষ্টি হয়, যার প্রত্যেকটিতে X ক্রোমোজোম থাকে। ফলে সকল ডিম্বাণু হয় X ক্রোমোজোমবিশিষ্ট। অনুরূপভাবে পুরুষের ক্ষেত্রেও শুক্রাণু হয় দুই ধরনের 'X [গণিত] এবং 'Y [গণিত] ক্রোমোজোমবিশিষ্ট। গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি 'X [গণিত] ক্রোমোজোমবিশিষ্ট শুক্রাণুর সাথে হয়, তাহলে কন্যা সন্তান হবে, কারণ তখন XX একসাথে হবে। অন্যদিকে গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি 'Y [গণিত] ক্রোমোজোমবিশিষ্ট শুক্রাণুর সাথে হয় তাহলে সন্তান হবে ছেলে, কারণ তখন 'XY [গণিত] একসাথে হবে। যেহেতু ছেলে সন্তান ও মেয়ে সন্তান হওয়ার জন্য দায়ী দুটি ক্রোমোজোমই ('X [গণিত] এবং 'Y [গণিত] ) পুরুষের দেহ থেকে আসে, সুতরাং বলা যায় লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে নারীর কোনো ভূমিকা নেই, পুরুষের ভূমিকাই প্রধান। অতএব উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে এটা স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে, সন্তান ছেলে বা মেয়ে হওয়ার পেছনে মা কোনোভাবেই দায়ী নয়। তাই মর্জিনার নিজের প্রতি দোষারোপ করা অযৌক্তিক এবং অমূলক।
SSC বিজ্ঞান অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) · সৃজনশীল
মর্জিনার নিজেকে দোষারোপ করা কি যৌক্তিক? উত্তরের সপক্ষে যুক্তি উপস্থ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর