উদ্দীপকের আলোকে জরিনার স্বাস্থ্যগত সমস্যা- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জরিনাকে তার মা বয়ঃসন্ধিকালে বা অপরিণত বয়সে বিয়ে দেয়। অপরিণত বয়সে বিয়ে দেওয়ার ফলে জরিনার বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। নিচে তা ব্যাখ্যা করা হলো- অপরিণত বয়সে বিয়ে হওয়ার ফলে জরিনা দ্রুতই গর্ভবতী হয়ে পড়বে। এর ফলে তার নানারকম স্বাস্থ্যসমস্যা দেখা দিবে। যেমন-গর্ভাবস্থায় রক্তক্ষরণ, শরীরে পানি আসা, খুব বেশি ব্যথা, চোখে ঝাপসা দেখা, গর্ভপাত ইত্যাদি। তাছাড়া মা ও সন্তানের মৃত্যু ঝুঁকিও বেশি থাকে। এ বয়সে গর্ভে সন্তান আসলে সন্তানের বেড়ে ওঠার জন্য গর্ভে পর্যাপ্ত জায়গা থাকে না বলে তার স্বাস্থ্য ঝুঁকি আরও বেড়ে যাবে। মোটকথা অপরিণত বিয়ে দেওয়ায় জরিনার স্বাস্থ্যের উপর নানা রকম বিরূপ প্রভাব পড়বে।
SSC বিজ্ঞান অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জরিনার স্বাস্থ্যগত সমস্যা- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর