সোনিয়ার বার বার কন্যা সন্তান জন্মদানে কার ভূমিকা মুখ্য? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: এ উদ্দীপকের সোনিয়া পরপর দু'বার কন্যা সন্তান জন্ম দেয়। তার বার বার কন্যা সন্তান জন্মদানে কার ভূমিকা মুখ্য তা নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- নারীর দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় XX সেক্স ক্রোমোজোম এবং পুরুষের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় XY সেক্স ক্রোমোজোম রয়েছে। নারীদের ডিম্বাণু সৃষ্টিতে মাতৃজনন কোষ থেকে মিয়োসিস পদ্ধতিতে চারটি ডিম্বাণু সৃষ্টি হয়, যার প্রত্যেকটিতে X ক্রোমোজোম থাকে। ফলে সকল ডিম্বাণু হয় X ক্রোমোজোম বিশিষ্ট। অনুরূপভাবে পুরুষের ক্ষেত্রেও শুক্রাণু হয় দুই ধরনের X এবং Y ক্রোমোজোমবিশিষ্ট। গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি X ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সাথে হয়, তাহলে কন্যা সন্তান হবে, কারণ তখন XX এক সাথে হবে। অন্যদিকে গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি Y ক্রোমোজোমবিশিষ্ট শুক্রাণুর সাথে হয় তাহলে সন্তান হবে ছেলে, কারণ তখন XY একসাথে হবে। যেহেতু ছেলে সন্তান ও মেয়ে সন্তান হওয়ার জন্য দায়ী দুটি ক্রোমোজোমই (X এবং Y) পুরুষের দেহ থেকে আসে, তাই কন্যা সন্তান জন্মদানের জন্য সোনিয়ার কোনো ভূমিকা নেই। অতএব উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টভাবে বলা যায় যে, সোনিয়ার স্বামীর X নামক ক্রোমোজোমই তার কন্যা সন্তান জন্মদানের জন্য দায়ী। তাই কন্যা সন্তান জন্মানোর জন্য সোনিয়ার স্বামীর ভূমিকাই মুখ্য।
SSC বিজ্ঞান অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৪ : নবজীবনের সূচনা (Full Syllabus) · সৃজনশীল
সোনিয়ার বার বার কন্যা সন্তান জন্মদানে কার ভূমিকা মুখ্য? যুক্তিসহ বি…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর