জাতীয় শিল্পনীতি-২০১০ অনুযায়ী সাদিয়া আফরোজের প্রাপ্য সহায়তার ধরন বিশ্লেষণ কর।
উত্তর: জাতীয় শিল্পানীতি-২০১০ অনুযায়ী সাদিয়া আফরোজ উদ্দীপনামূলক ও সমর্থনমূলক সহায়তা পেয়েছে। নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন করা একটি সৃজনশীল ও গঠনমূলক কাজ। এর সাথে ঝুঁকি জড়িত থাকে। এ কারণে নতুন ব্যবসায় বা শিল্প স্থাপনে কেউ এগিয়ে আসতে চায় না। এক্ষেত্রে উদ্দীপনামূলক ও সমর্থনমূলক সহায়তা উদ্যোক্তাকে আগ্রহী ও অনুপ্রাণিত করে। উদ্দীপকের খুলনা শহরের সাদিয়া আফরোজ মহিলা অধিদপ্তর থেকে বাটিকের কাজের ওপর প্রশিক্ষণ নেন। ২০১০ সালে তিনি বাটিকের যন্ত্র আবিষ্কার করেন। যন্ত্র আবিষ্কার করার ক্ষেত্রে প্রশিক্ষণ উদ্দীপনামূলক সহায়তা হিসেবে কাজ করছে। বর্তমানে তিনি নারী আবিষ্কারক হিসেবে বিশেষ প্রণোদনা পাচ্ছেন। এছাড়াও সরকার তাকে বিভিন্ন মেয়াদের সুযোগ-সুবিধা দিচ্ছে। এগুলো সমর্থনমূলক সহায়তাকে নির্দেশ করে। সাদিয়া আফরোজ মহিলা অধিদপ্তর থেকে সহায়তা পেয়ে উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ হয়েছেন। পরবর্তীতে তিনি ঋণ সুবিধা নিয়ে ব্যবসায় স্থাপন করেন। এক্ষেত্রে সমর্থনমূলক সহায়তা তার উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছে। এছাড়া সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা ও বিশেষ প্রণোদনা তাকে ব্যবসায় সফল হতে অনুপ্রাণিত করেছে। এ ধরনের সহায়তা না পেলে তার পক্ষে ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা সম্ভব হতো না। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাদিয়া আফরোজের প্রাপ্ত উদ্দীপনামূলক ও সমর্থনমূলক সহায়তার কারণে সাদিয়া আফরোজ সফল উদ্যোক্তা হয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জাতীয় শিল্পনীতি-২০১০ অনুযায়ী সাদিয়া আফরোজের প্রাপ্য সহায়তার ধরন বিশ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর