মিস নাছিমা শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ কোন প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়েছেন? বিশ্লেষণ করো।
উত্তর: মিস নাছিমা শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ 'বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা'- এর শরণাপন্ন হয়েছেন। এ সংস্থাটি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণে সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এটি মূলত শিল্পখাতের উন্নয়নের জন্য বিনিয়োগ পরামর্শ দিয়ে থাকে। এছাড়া এটি উদ্যোক্তা চিহ্নিতকরণ, শিল্পোদ্যোগ উন্নয়ন, প্রকল্প নির্বাচন, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদিত দ্রব্যসামগ্রী বিপণনে সহায়তা করে থাকে। উদ্দীপকের মিস নাছিমা মাসকলাইয়ের ডালের বড়ি ও পাঁপড় তৈরির একটি ব্যবসায় স্থাপন করেন। ব্যবসায়টি শুরুর আগে তিনি বিনিয়োগ সুযোগ-সুবিধা যাচাইয়ের জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেন। এরপর তিনি সংশ্লিষ্ট সকলের পরামর্শে দশজন মহিলা কর্মী নিয়ে ব্যবসায়ের কাজ শুরু করেন। এখন উৎপাদিত পণ্য বিপণন ও অবকাঠামোগত উন্নয়নে তার সহায়তা প্রয়োজন। উক্ত সহায়তার জন্য মিস নাছিমা শিল্প মন্ত্রাণালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠানের কাছে যান। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে কাজ করে। এজন্য উদ্যোক্তাদের প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্য বিপণনের সঠিক দিকনির্দেশনা দেয়। এছাড়া পণ্য উৎপাদন ও পরিবহনের জন্য অবকাঠামোগত (বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা) সহায়তা করে থাকে। এ কাজগুলো মূলত, ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা করে থাকে। তাই বলা যায়, মিস নাছিমা সহায়তার জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার দ্বারস্থ হয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
মিস নাছিমা শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ কোন প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়ে…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর