জনাব রায়হান আজিমের আর্থিক সমস্যা সমাধানকল্পে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রায়হান আজিমের সমস্যা সমাধানকল্পে আর্থিক প্রতিষ্ঠানের সমর্থনমূলক ভূমিকা অপরিসীম। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এ অর্থ ব্যবসায় স্থাপন, কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য প্রয়োজন হয়। আর্থিক প্রতিষ্ঠান ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে কার্যক্রম সচল রাখতে সহায়তা করে। উদ্দীপকের জনাব রায়হান আজিম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। এরপর তিনি নিজ গ্রামে হাঁস-মুরগির খামার, গবাদিপশু পালন, মৎস্য চাষ ও শাকসবজি উৎপাদনের বেশ কিছু প্রকল্প চিহ্নিত করেন। প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করেন। আর্থিক প্রতিষ্ঠান তাকে প্রয়োজনীয় মূলধনের যোগান দিয়ে সমর্থনমূলক সহায়তা দেয়। ফলে তিনি তার চিহ্নিত প্রকল্প চালু করতে সক্ষম হন। তাই বলা যায়, আর্থিক প্রতিষ্ঠান জনাব রায়হান আজিমের সমস্যা সমাধানকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব রায়হান আজিমের আর্থিক সমস্যা সমাধানকল্পে আর্থিক প্রতিষ্ঠানের ভূ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর