জনাব সেঁজুতি ও তার বান্ধবীরা সহায়তার জন্য কোন সরকারি প্রতিষ্ঠানে গিয়েছিল? বর্ণনা করো।
উত্তর: জনাব সেঁজুতি ও তার বান্ধবীরা সহায়তার জন্য 'বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)'-এ গিয়েছিলেন। এটি সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। দ্রুত শিল্পায়নের জন্য নতুন শিল্প প্রকল্প স্থাপন, ঋণ ও পরামর্শ দান প্রভৃতি এ ব্যাংকের প্রধান কাজ। এছাড়া বিডিবিএল-এর শাখাগুলো এসএমই খাতে বিনিয়োগের লক্ষ্যে ঋণ বিতরণ করে থাকে। আর নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার ক্ষেত্রেও ব্যাংকটি ভূমিকা রাখছে। উদ্দীপকের জনাব সেঁজুতি ও তার কয়েকজন বান্ধবী মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। তারা একটি সরকারি প্রতিষ্ঠানে যান যেখানে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৪০% এর বেশি এসএমই খাতে বিতরণ করে। এছাড়া প্রতিষ্ঠানটি ঋণ দেওয়ার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে থাকে। এ ঋণ নেওয়ার ফলে জনাব সেঁজুতি ও তার বান্ধবীরা সহজে ব্যবসায়টি শুরু করতে পারবেন। এক্ষেত্রে তারা এসএমই খাতে বিনিয়োগ করে দেশের শিল্প ও সেবা খাতকে এগিয়ে নিতে পারবেন। এ প্রতিষ্ঠানটির সহায়তার সাথে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-এর মিল আছে। তাই বলা যায়, নারী উদ্যোক্তার অগ্রাধিকার সুবিধা পাওয়ার জন্য জনাব সেঁজুতি ও তার বান্ধবীরা বিডিবিএল-এ গিয়েছিলেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব সেঁজুতি ও তার বান্ধবীরা সহায়তার জন্য কোন সরকারি প্রতিষ্ঠানে গি…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর