জনাব সেঁজুতিদের ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: জনাব সেঁজুতিদের ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ প্রদানকারী 'বাণিজ্যিক ব্যাংক'-এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের ব্যাংক সারা দেশে বিভিন্ন শাখার মাধ্যমে শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের আর্থিক সেবা দিয়ে থাকে। বিশেষ করে শ্রমঘন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত প্রসারের জন্য বাণিজ্যিক ব্যাংক সহায়তা করে থাকে। এ ব্যাংকের ঋণ সীমা ব্যবসায় বা প্রকল্পের ধরন অনুযায়ী সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ দশ কোটি টাকা হয়ে থাকে। আর এ ঋণ পাওয়ার ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হয়। উদ্দীপকের জনাব সেঁজুতি ও তার কয়েকজন বান্ধবী বিডিবিএল থেকে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। তিন বছর পর তাদের ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজন হয়। তাই তারা সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ বছরের জন্য পাঁচ কোটি টাকা ঋণ নেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক স্বল্প ও মধ্য মেয়াদে ঋণ দিয়ে থাকে। এক্ষেত্রে দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) নিয়োজিত আছে। এ ব্যাংকগুলো থেকে শিল্প ও ব্যবসায় উদ্যোক্তারা তুলনামূলক কম সুদে ঋণ পেয়ে থাকেন। ফলে ব্যবসায়ের অর্থসংস্থান খরচ কম হয়। এতে সহজে ব্যবসায় সম্প্রসারণ করা যায়। জনাব সেঁজুতি ও তার বান্ধবীরা এসব সুবিধার কথা বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। অতএব, জনাব সেঁজুতিদের ব্যবসায় সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব সেঁজুতিদের ব্যবসায় সম্প্রসারণের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানট…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর