মিস নাছিমা ব্যবসায় স্থাপনে কোন ধরনের সহায়ক সেবার সহায়তা নিয়েছেন? বর্ণনা করো।
উত্তর: মিস নাছিমা ব্যবসায় স্থাপনে উদ্দীপনামূলক সহায়তা নিয়েছেন। এ ধরনের সহায়তা একজন সম্ভাবনাময় উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপনে আগ্রহী করতে প্রয়োজন হয়। এতে ঝুঁকি আছে জেনেও উদ্যোক্তা ব্যবসায় শুরু করার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়। অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, শিল্প স্থাপনে সরকারি সহযোগিতা সম্পর্কে প্রচার, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্গত। উদ্দীপকের মিস নাছিমা চাঁপাইনবাবগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামে ব্যবসায় স্থাপন করতে চান। তার ব্যবসায়ের পণ্য মাসকলাইয়ের ডালের বড়ি ও পাঁপড়। এ ব্যবসায়ের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেন। তথ্য বিশ্লেষণ করে তিনি এ ব্যবসায়ের লাভজনকতা সম্পর্কে ধারণা পান। এছাড়া তিনি বিভিন্ন সহায়তাদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারেন। প্রাপ্ত তথ্যই তাকে উদ্যোক্তা হতে আগ্রহী করে তোলে। এ বৈশিষ্ট্যগুলো উদ্দীপনামূলক সহায়তার সাথে সম্পর্কিত। সুতরাং, মিস নাছিমা মাসকলাইয়ের ডালের বড়ি ও পাঁপড় তৈরির ব্যবসায়টি স্থাপনে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
মিস নাছিমা ব্যবসায় স্থাপনে কোন ধরনের সহায়ক সেবার সহায়তা নিয়েছেন? বর…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর