সোনালী দত্তের 'ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: সোনালী দত্তের ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক। দেশের চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক) এবং বাংলাদেশ কৃষি ব্যাংক সারাদেশে বিরাজমান তাদের শাখাগুলোর মাধ্যমে শিল্প ও ব্যবসায় উদ্যোক্তাদের আর্থিক সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে এসএমই খাতের উন্নয়নে একমালিকানা, অংশীদারি, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানিকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। ব্যবসায় বা প্রকল্পের ধরন অনুযায়ী ঋণসীমা সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা। ঋণের মেয়াদ ব্যবসায় বা প্রকল্পের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, রাজশাহীর সোনালী দত্ত সিরাজগঞ্জ ও নাটোর থেকে মাছ সংগ্রহ করে শুঁটকি তৈরি করে তা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। তিনি অর্থের অভাবে তার ব্যবসায় সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। তার এক বন্ধু তাকে একটি ব্যাংকের নাম বলে যেখানে তার মতো ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। তিনি ঐ ব্যাংকের সাথে যোগাযোগ করেন এবং ঋণ গ্রহণ করেন। এখানে দেখা যাচ্ছে, সোনালী দত্ত যেভাবে ঋণ গ্রহণ করেছেন তা থেকে প্রতীয়মান হয় যে, তিনি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণগ্রহণ করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
সোনালী দত্তের 'ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান কোনটি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর