একজন নারী শিল্পোদ্যোক্তা হিসেবে পরিগণিত হতে হলে সোনালী দত্তকে কোন কোন যোগ্যতা অর্জন করতে হবে-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: একজন নারী শিল্পোদ্যোক্তা হিসেবে পরিগণিত হতে হলে সোনালী দত্তকে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক হতে হবে। একজন উদ্যোক্তা ঝুঁকি নিয়ে ব্যবসায় স্থাপন ও পরিচালনা করে। আবার, নিজের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। নারী উদ্যোক্তা হতে হলে কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অথবা কোম্পানির অন্যুন ৫১% শেয়ারের মালিক হতে হয়। উদ্দীপকের সোনালী দত্ত একজন ব্যবসায়ী। তিনি সিরাজগঞ্জ ও নাটোর থেকে মাছ সংগ্রহ করে শুঁটকি তৈরি করেন। এগুলো তিনি সারাদেশে সরবরাহ করেন। বিডিবিএল থেকে ঋণ নিয়ে তিনি তার ব্যবসায় সম্প্রসারণ করেন। তিনি অল্প দিনেই সফল ব্যবসায়ী হন। কিন্তু তাকে নারী শিল্পোদ্যোক্তা হতে হলে আরও কিছু যোগ্যতা অর্জন করতে হবে। নারী শিল্পোদ্যোক্তা হতে হলে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের মালিক হতে হবে। এক্ষেত্রে সোনালী দত্তকে তার ব্যবসায়টিকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে। উক্ত প্রতিষ্ঠানের নাম অনুযায়ী ব্যবসায় পরিচালিত হবে। ব্যবসায়ে প্রতিষ্ঠানটির মালিক হবেন সোনালী দত্ত। তিনি প্রতিষ্ঠানটিকে অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে, কমপক্ষে ৫১% শেয়ারের মালিক তাকে হতে হবে। এছাড়া প্রতিষ্ঠানটিতে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ সকল যোগ্যতা অর্জনের মাধ্যমে উদ্দীপকের সোনালী দত্ত একজন নারী শিল্পোদ্যোক্তা হিসেবে পরিগণিত হবেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
একজন নারী শিল্পোদ্যোক্তা হিসেবে পরিগণিত হতে হলে সোনালী দত্তকে কোন ক…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর