রাহেলা বেগম কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা নিয়েছেন? তার বর্ণনা দাও।
উত্তর: রাহেলা বেগম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সহায়তা নিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব অধিদপ্তর যুবক ও মহিলাদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। উক্ত প্রতিষ্ঠান সেলাই ও এমব্রয়ডারিসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণের সাথে সাথে সম্ভাব্য উদ্যোক্তাদের স্বল্প সুদে প্রারম্ভিক পুঁজি সরবরাহের ব্যবস্থাও করে থাকে। উদ্দীপকের রাহেলা বেগম একটি বুটিক শপের স্বত্বাধিকারী। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব অধিদপ্তরের সাথে রাহেলা বেগমকে সহায়তাকারী প্রতিষ্ঠানটির মিল রয়েছে। তাই বলা যায়, রাহেলা বেগম যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তা নিয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
রাহেলা বেগম কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা নিয়েছেন? তার বর্ণনা দাও।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর