জনাব আদনানের কারখানা স্থাপনের ক্ষেত্রে আর্থিক সহায়তার উৎস কী? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আদনানের কারখানা স্থাপনের ক্ষেত্রে আর্থিক সহায়তার উৎস হলো বাণিজ্যিক ব্যাংক। দেশের চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক) এবং বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের বিভিন্ন শাখার মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিক সেবা দিয়ে আসছে। এক্ষেত্রে ব্যবসায় বা প্রকল্পের ধরন অনুযায়ী ঋণসীমা সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা হয়ে থাকে। শিল্পোদ্যোক্তারা এ ঋণ নিয়ে সহজে তাদের শিল্প স্থাপন ও প্রয়োজনে তা সমপ্রসারণ করতে পারেন। বিশেষ করে শ্রমঘন ও কর্মসংস্থানমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দ্রুত প্রসারের জন্য ব্যাংকগুলো বিভিন্ন সহায়তা প্রদান করে। উদ্দীপকের জনাব আদনান যশোরের বিসিক এলাকায় একটি কোমল পানীয় তৈরির কারখানা স্থাপন করেন। এ কারণে তার অধিক পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। তাই তিনি সোনালী ব্যাংক থেকে বিশলক্ষ টাকা ঋণ নেন। এই মূলধনের কারণে জনাব আদনানের কারখানা স্থাপন করা সম্ভম্ব হয়েছে। সোনালী ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের শিল্প খাতের অগ্রগতির জন্য এ ধরনের সহায়তা প্রদান করে। সুতরাং, জনাব আদনান কারখানা স্থাপনের জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব আদনানের কারখানা স্থাপনের ক্ষেত্রে আর্থিক সহায়তার উৎস কী? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর