জনাব মাসুদা কোন ধরনের সহায়তা নিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মাসুদা সমর্থনমূলক সহায়তা নিয়েছেন। ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন একটি ঝুঁকিপূর্ণ কাজ। তাই উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর তা বাস্তবে রূপ দিতে সমর্থনমূলক সহায়তার প্রয়োজন হয়। ব্যবসায় নিবন্ধন, মূলধন সহায়তা, যন্ত্রপাতি সংগ্রহ, কর অবকাশ, অবকাঠামোগত সহায়তা প্রভৃতি এ সহায়তার অন্তর্গত। উদ্দীপকের মাসুদা টেলিভিশনে শাড়ির বিজ্ঞাপন দেখে তিনি একটি প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ নেন। এরপর তিনি তাঁতের শাড়ি তৈরির কারখানা স্থাপন করেন। কিন্তু কারখানাটি স্থাপনের সময় কাঁচামাল সরবরাহ ও অবকাঠামোগত সমস্যায় পড়েন। এজন্য তিনি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সহায়তা নেন। প্রতিষ্ঠানটি তাকে কাঁচামাল সরবরাহের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়। আবার এটি অবকাঠামোগত অবস্থা উন্নয়নেও তাকে প্রয়োজনীয় পরামর্শ দেয়। এতে তার সমস্যা দূর হয়। এ বৈশিষ্ট্যগুলো ব্যবসায়ের সমর্থনমূলক সহায়তার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব মাসুদা সমর্থনমূলক সহায়তা নিয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব মাসুদা কোন ধরনের সহায়তা নিয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর