জনাব জামিল কোন ধরনের প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জামিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন। এটি সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। এটি সরকারি ও বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এটি নতুন শিল্প স্থাপন, শিল্প আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন ও প্রসারের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়। আবার, শিল্প উদ্যোক্তাদের পর্যাপ্ত ঋণ ও পরামর্শ দেয়। উদ্দীপকের জামিল একজন নতুন উদ্যোক্তা। তিনি বিভিন্ন ধরনের কাগজ ও প্যাকেট তৈরির কারখানা স্থাপন করেন। এজন্য তিনি একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি তার কারখানার যন্ত্রপাতি আধুনিকীকরণে যন্ত্রপাতি পরিবর্তনে পরামর্শ দেয়। এ পরামর্শ মোতাবেক কাজ করায় তিনি দ্রুত সফলতা অর্জন করেন। উদ্দীপকের এ প্রতিষ্ঠানটি বিডিবিএল এর বৈশিষ্ট্যকে ইঙ্গিত দেয়। সুতরাং, জামিলদের মতো নতুন উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
জনাব জামিল কোন ধরনের প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর