আবদুর রহমানের সফলতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা কম নয়-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আবদুর রহমানের সফলতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা কম নয়-উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। দ্রুত শিল্পায়নের লক্ষ্যে নতুন শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্প প্রকল্পগুলোর আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণের জন্য শিল্প উদ্যোক্তাদের ঋণ, পরামর্শদান ও কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা করা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কাজ। উদ্দীপকের আবদুর রহমান তার সঞ্চিত পুঁজি দিয়ে ব্যবসায় শুরু করতে চান। এক্ষেত্রে তার বন্ধু ইফতি তাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও প্রশিক্ষণ গ্রহণে সহায়তা করেন। তাছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তা নেন। ফলে তিনি তার ব্যবসায়ে সফলতা অর্জন করেন। বৈশিষ্ট্যানুযায়ী এ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি বিডিবিএল। এটি আবদুর রহমানকে শিল্প স্থাপনে সহায়তা করে। এছাড়া এটি তার স্থাপিত শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণে ঋণ ও কারিগরি সহায়তা দেয়। ফলে জনাব আবদুর রহমান তার ব্যবসায় গঠনগত ও পরিচালনাগত সুবিধা ভোগ করে আবার প্রতিষ্ঠানটি বিভিন্ন আর্থিক পরামর্শমূলক সহায়তার কারণে দেশের আরও শিল্পের বিকাশ হচ্ছে। ফলে আবদুর রহমানের মতো অনেকে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারছেন। অতএব আবদুর রহমানের সফলতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা কম নয় বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
আবদুর রহমানের সফলতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা কম নয়-উদ্দীপকের …
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর