উদ্দীপকে সহায়তা উৎস হিসেবে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? বর্ণনা কর।
উত্তর: শায়লার মতো উদ্যোক্তাদেরকে সহায়তাদানে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর কথা বলা হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একত্র হয়ে ৩ জানুয়ারি, ২০১০ সাল হতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড নামে নতুন করে কার্যক্রম শুরু করে। বাণিজ্যিক ব্যাংকিং ছাড়াও বিডিবিএল সরকারি ও বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে। উদ্দীপকের শায়লা একজন গৃহিণী। তিনি প্রতিষ্ঠানকে ব্যবসায় সম্প্রসারিত ও নতুন যন্ত্রপাতি ক্রয়ের জন্য একটি সরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক ও কারিগরি সহায়তা গ্রহণ করতে চাচ্ছেন। প্রতিষ্ঠানটি ন্যূনতম ৪০% ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ঋণ দেয়। এ ধরনের সহায়তা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক প্রদান করে থাকে। বিডিবিএল দ্রুত শিল্পায়নের লক্ষ্যে নতুন শিল্প স্থাপনের জন্য উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানটি ঋণ দেওয়ার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে থাকে। এ ঋণ নিয়ে শায়লা সহজেই নতুন যন্ত্রপাতি কিনতে পারবেন। এতে তার ব্যবসায়ে সফলতা অর্জন সহজ হবে। আর এ প্রতিষ্ঠানটির দেওয়া বিভিন্ন সহায়তার সাথে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর মিল আছে। তাই বলা যায়, শায়লার মতো উদ্যোক্তাদের অর্থনৈতিক ও কারিগরি সহায়তাদানে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল নিয়োজিত আছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে সহায়তা উৎস হিসেবে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর